সকাল ১০:০৫ ; রবিবার ; ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশাল শেবাচিমের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

১০:৩০ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৪
Spread the love

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কমিটি গঠনকে কেন্দ্র করে কর্মবিরতিতে থাকা চিকিৎসকদের একাংশ কাজে যোগ দিয়েছে। গত দুদিন ধরে হাসপাতালে পৃথক দুটি কমিটি গঠন করাকে কেন্দ্র করে কর্মবিরতি পালন করে আসছিল ইন্টার্ন চিকিৎসকদের ক্ষুদ্রাংশ।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে আন্দোলনের বিষয়টি নিয়ে হাসপাতালের পরিচালকের কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে হাসপাতালের পরিচালক, মেট্রোপলিটন পুলিশ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, ইন্টার্ন চিকিৎসকরা যে কর্মবিরতি পালন করছিল তা তারা প্রত্যাহার করে কাজে যোগদান করেছে। আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা দুটি কমিটি নিয়ে পরবর্তীতে বসে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন।

আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসক তাসিন বলেন, আমাদের কমিটির ব্যাপারে যে এক পাক্ষিকতা দেখা গিয়েছিল সে ব্যাপারে আমাদের একটা সিদ্ধান্ত এসেছে। আমাদের পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বিসিসি মেয়র মিলে সমন্বিত করে আগামী শনিবারে কমিটির ব্যাপারে সিদ্ধান্ত দেবেন এমন একটা আশ্বাস আমাদের দিয়েছেন। আমরা সেই আশ্বাসে কর্মস্থলে ফিরে যাচ্ছি এবং আমাদের কর্মবিরতি প্রত্যাহার করছি।

ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন বলেন, কমিটি ভাঙার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের মেয়র ও পানিসম্পদ প্রতিমন্ত্রী স্যারের সাথে কথা বলেছেন। তাদের সমন্বিত যে সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্ত তারা জানাবেন। আপাতত যাতে আমাদের এখানে স্বাস্থ্য সেবা নিশ্চিত হয় সেটার ওপরে তারা জোর দিয়েছেন।

আর আমাদের এখানে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। তিনি যদি আমাদের এখানে থাকতে বলেন, আমরা অবশ্যই থাকবো। প্রত্যাহার করতে বললে সেটিও করবো। আমরা মেয়রের প্রশ্নে আপোষহীন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, কমিটি নিয়ে যে দ্বিধাদ্বন্দ্ব ছিল অর্থাৎ কর্মবিরতি, তার অবসান ঘটেছে। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কমিটির দু-অংশের সাথেই কথা বলেছেন। স্থানীয় সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর যৌথ উদ্যোগে তারা কর্মবিরতি প্রত্যাহার করেছে এবং আশা করছি তারা কাজে যোগদান করবে। আর যেহেতু এ ব্যাপারে আমাদের প্রতিমন্ত্রী ও মেয়র মহোদয় যে সিদ্ধান্ত দেবেন আমরা সে অনুযায়ী কাজ করবো। আপাতত এটুকু বলতে পারি ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করেছে।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!   র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর   বরিশালের তরুণ  সাংবাদিক এম. জাহিদ এর জন্মদিন আজ   বাবুগঞ্জে স্কুল শিক্ষিকা স্ত্রীর পরকীয়া প্রেমে বাঁধা দেয়াই কাল হলো সোলায়মানের!