রাত ১০:৫২ ; শুক্রবার ; ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

দেশে দুর্যোগের সময় ইউনূস ব্যস্ত থাকেন বিদেশে পুরস্কার নেওয়ার জন্য: হাছান মাহমুদ

৫:৪০ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৪
Spread the love

নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি দেশের গণতন্ত্রকে বারবার ধ্বংস করতে চেয়েছে। গত নির্বাচনের আগেও তারা দেশের গণতন্ত্রকে বারবার ধ্বংস করার উদ্দেশ্যে নির্বাচনকে প্রতিহত করার ডাক দিয়েছে। কিন্তু তারা (বিএনপি) নির্বাচন প্রতিহত করতে পারেনি। সেই রাজনৈতিক অপশক্তির (বিএনপি) সঙ্গে কতিপয় ব্যক্তি বিশেষও যুক্ত হয়েছেন— যিনি (ড. ইউনূস) দেশের মানুষের দুঃখ-দুর্দশা নিয়ে চিন্তিত নয়, যিনি (ড. ইউনুস) দেশকে পৃথিবীর সামনে একটি দরিদ্র দেশ এবং পিছিয়ে পড়া দেশ হিসেবে উপস্থাপন করে পুরস্কার গ্রহণ করেন।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, দেশে যখন বন্যা হয় তখন ড. ইউনূসকে দেখা যায় না। দেশে যখন মানুষ পুড়িয়ে হত্যা করা হয়, তখন তার (ড. ইউনূস) কোনো বক্তব্য শোনা যায় না। দেশে যখন কোনো দুর্যোগ হয়, তখন তিনি (ড. ইউনুস) বিদেশে ব্যস্ত থাকেন পুরস্কার নেওয়ার জন্য। পৃথিবীতে যত ধরনের পুরস্কার আছে, সব জায়গায় তার লবিস্টরা যোগাযোগ করে পুরস্কার নিয়ে আসেন। যাকে (ড. ইউনূস) দেশের কোনো কাজে পাওয়া যায় না, তাকে যে এ রকম পুরস্কার দিয়ে বেড়ায় এটি অত্যন্ত হাস্যকর।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি এবং জামায়াত নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করেছে। কিন্তু তাদের (বিএনপি-জামায়াত) সেই অপচেষ্টা ভেস্তে গেছে। দেশে একটি অবাধ, সুষ্ঠু এবং আন্তর্জাতিক মানের উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সে কারণে পৃথিবীর ৮০টি রাষ্ট্রপ্রধান শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রও শেখ হাসিনাকে চিঠি লিখে অভিনন্দন জানিয়েছে। পৃথিবীর ৩২টি আন্তর্জাতিক সংস্থা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে।

সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে এবং বাংলাদেশ স্বাধীনতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন টয়েলের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ।

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!