রাত ১:৪১ ; শনিবার ; ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

সাড়ে ৫ মণ হরিণের মাংসসহ আটক ৩

৫:১৩ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৪
Spread the love

বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে সাড়ে পাঁচ মণ হরিণের মাংস উদ্ধার করেছে স্টেশন কোস্টগার্ড। এ সময় তিন পাচারকারীরে আটক করা হয়।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে হরিণঘাটা ইকোপার্ক থেকে দক্ষিণ বিষখালী নদী থেকে ধাওয়া দিয়ে তাদের আটক করেন কোস্টগার্ড সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার ফিরোজ জামান।

তিনি জানান, সুন্দরবন থেকে হরিণ নিয়ে বিষখালী নদী দিয়ে পাথরঘাটায় আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নদীতে অবস্থান নেন তারা। সকাল ১০টার দিকে বিষয়টি চোরাকারবারিরা টের পেয়ে দ্রুতগতিতে পালিয়ে যেতে চেষ্টা করে। পরে তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়। এ সময় দুজন পালিয়ে যায়। পরে তাদের ট্রলার তল্লাশি করে হরিণের তিনটি মাথাসহ সাড়ে পাঁচ মণ মাংস উদ্ধার করা হয়। মাংসগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটককৃতরা হলেন- আলী হোসেনের ছেলে আফজাল হোসেন (৪৫), আব্দুল হকের ছেলে হারুন (৩৫), আব্দুল করিম হাওলাদারের ছেলে আব্দুল মান্নান (৫৫)। এদের সবার বাড়ি পাথরঘাটা উপজেলার চরদুয়ানী তাফালবাড়িয়ার ৮ নম্বর ওয়ার্ডে। পালিয়ে যাওয়া দুজন হলো রশিদ শিকদারের ছেলে আবুল বাসার মাঝি ও সাহাদাত হোসেন। সাহাদাত হোসেনের বাবার নাম জানা যায়নি।

আটক আফজাল হোসেন জানান, গত পাঁচদিন আগে পাথরঘাটার বলেশ্বর নদীতে মাছ শিকারের জন্য বের হন পাঁচ জেলে। পরপর দুদিন মাছ না পেয়ে মাঝি আবুল বাশারের নির্দেশে সুন্দরবন প্রবেশ করে হরিণ শিকার করেন তারা। সেখান থেকে ১০টি হরিণ শিকার করে মাংস নিয়ে সোমবার সকালে বিষখালী নদী হয়ে পাথরঘাটার দিকে আসে তারা। কোস্টগার্ডের ধাওয়া খেয়ে রশিদ শিকদারের ছেলে আবুল বাসার মাঝি ও সাহাদাত হোসেন পালিয়ে যায়। সাহাদাত হোসেনের বাবার নাম জানা যায়নি।

হরিণঘাটা বনবিভাগের বিট কর্মকর্তা আব্দুল হাই জানান, উদ্ধার হওয়া তিনটি মাথা ও ২২০ কেজি হরিণের মাংস বনবিভাগের কাছে হস্তান্তর করেছে। মাংসগুলো বিকাল ৫টায় আদালতের নির্দেশে কেরোসিন দিয়ে মাটিচাপা দেওয়া হয়েছে। এছাড়াও আটককৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দিয়ে পাথরঘাটা থানায় সোপর্দ করা হয়েছে।

বরগুনা, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!   র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর   বরিশালের তরুণ  সাংবাদিক এম. জাহিদ এর জন্মদিন আজ