; ;
facebook Youtube google+ twitter
×

শোক সভায় খিচুড়ি খাওয়া নিয়ে সংঘর্ষে আহত ২০

6:04 pm, August 23, 2023
Spread the love

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকার ধামরাইয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেন রোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ। সভার প্রধান অতিথির উপস্থিতিতে খিচুড়ি খাওয়া নিয়ে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় প্রায় পাঁচ শতাধিক চেয়ার ভাঙচুর করা হয়।আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রোয়াইল ইউনিয়নের খরারচর মাঠে এ ঘটনা ঘটে।জানা গেছে, সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত ছাত্রলীগ কর্মী ইমন হোসেনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহত নেতাকর্মীদের উদ্ধার করে সাভার সরকারি হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।স্থানীয় রাজ্জাক ও রহমান জানান, অনুষ্ঠানে খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। অনেক মানুষ আহত হয়েছে। চেয়ার ভাঙচুর হয়েছে প্রায় পাঁচ শতাধিক।রোয়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও রোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মুদ্দিন বলেন, ‘মারামারির সময় আমি নামাজে ছিলাম, তাই সঠিক বলতে পারছি না কী নিয়ে মারামারি হয়েছে।’স্থানীয় সংসদ সদস্য (এমপি) বেনজীর আহমদ এ বিষয়ে কথা বলতে রাজি হননি।ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘আমরা ঘটনাটি তদন্ত করছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

অনলাইন ডেস্ক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা