; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালে ঈদের প্রধান জামাতের মাঠ প্রস্তুত

12:25 am, April 11, 2024
Spread the love

বরিশালে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় নগরের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। ইতিমধ্যে ঈদের জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে এই মাঠ।

বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেন।

তিনি বলেন, বরিশাল সিটি করপোরেশন কর্তৃপক্ষ মাঠ পরিচ্ছন্ন করাসহ বৃষ্টি থেকে রক্ষা পেতে বিশাল প্যান্ডেল করেছে। এখানে একসঙ্গে ৫ হাজারের বেশি মুসুল্লি নামাজ আদায় করতে পারবে। বরিশাল সদর আসনের সংসদ সদস্য, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম ও বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এখানে ঈদের নামাজ আদায় করবেন।

জেলার সর্ববৃহৎ জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরমোনাই দরবার শরীফ ময়দানে। জামায়াতে ইমামতি করবেন চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

এছাড়া উজিরপুরের গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদ ও নেছারাবাদ দরবার শরীফে সকাল ৮টা ও সাড়ে ৮টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা