; ;
facebook Youtube google+ twitter
×

ভোলায় ‘অভিশপ্ত আগস্ট’ মঞ্চস্থ

11:51 am, August 25, 2023
Spread the love

নিজস্ব প্রতিবেদক ॥ ভোলায় ১৫ আগস্টের বর্বরোচিত নৃশংস হত্যাকাণ্ড নিয়ে রচিত ইতিহাস আশ্রয়ী গবেষণালব্ধ নাটক ‘অভিশপ্ত আগস্ট’ মঞ্চস্থ হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে জেলা পুলিশের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বাংলাদেশ পুলিশ থিয়েটারের সদস্যরা নাটকটি মঞ্চায়ন করেন।

পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানের নির্দেশনায় ও বাংলাদেশ পুলিশ থিয়েটারের প্রযোজনায় এ নাটকটির মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান। এসময় তিনি ‘অভিশপ্ত আগস্ট’ দেখে আবেগাপ্লুত হন।

পুলিশ সুপার বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রাজারবাগ থেকে প্রথম প্রতিরোধ করেছে পুলিশ, প্রথম রক্ত দিয়েছে পুলিশ, প্রথম শহীদ হয়েছে পুলিশ। ১৫ আগস্ট কালরাতে যে ভয়াবহ ঘটনা ঘটে তা এখন ইতিহাসের পাতায়। তিনি বলেন বাঙালি জাতির সবচেয়ে কলঙ্কিত অধ্যায় এই ১৫ই আগস্ট। মহান স্বাধীনতার অনেকগুলো বছর পেরিয়ে গেলেও আমরা বঙ্গবন্ধুর শূন্যতা এখনো কাটিয়ে উঠতে পারিনি।

তিনি ব বলেন, একটি মানুষ, একটি জাতির মুক্তির আশায় তার যৌবনের সিংহভাগ সময় কাটিয়েছেন অন্ধকার কারাগারের প্রকোষ্ঠে। পাকিস্তানি শাসকদের জুলুম অত্যাচার সহ্য করে বাঙালি জাতির মুক্তির সংগ্রাম চালিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতিকে একত্রিত করে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমাদের উপহার দিয়ে গেছেন লাল-সবুজের এই স্বাধীন পতাকা।

ভোলা, সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা