রাত ১০:৫৮ ; শুক্রবার ; ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালের উন্নয়নেই কি মন্ত্রী-মেয়রের বৈঠক!

৮:৫৮ অপরাহ্ণ, মে ২০, ২০২৪
Spread the love

বরিশাল সদর আসনের সংসদ সদস্য, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এবং সিটি করপোরেশন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এক টেবিলে বসেছেন। খুবই স্বাভাবিক একটা ঘটনা। কিন্তু এই বসা নিয়েই বরিশালে যত আলোচনা।

রোববার (১৯ মে) রাতে দুই জনপ্রতিনিধির ফেসবুক আইডিতেই রাতে তাদের বৈঠক নিয়ে বেশ কিছু ছবি আপলোড করা হয়েছে।

এতে বাহবাও পাচ্ছেন তারা। তবে কেউ কেউ নানা প্রশ্নও ছুড়েছেন। বেশ কয়েক মাস ধরে তাদের দুজনের মধ্যে সম্পর্কের অবনতির খবর ছড়িয়ে পড়ছিল। তবে কি সেই খবরকে মাটি দিতেই ঘটা করে এই বসা? তেমনটিই ধারনা করছেন স্থানীয়রা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আওয়ামী লীগ নেতা জানান, বরিশাল সিটি করপোরেশন ও জাতীয় সংসদ নির্বাচনের সময় দুজনের মিলমিশ থাকলেও হঠাৎ করে দুজন আলাদা হয়ে যান। পানি সম্পদ প্রতিমন্ত্রী শুরুর দিকে বরিশালে গেলেই একে অপরের সঙ্গে দেখা করতেন। কিন্তু হঠাৎ তাও বন্ধ হয়ে যায়। দুজনের ঘনিষ্ঠ লোকজনের মাঝেও বিচ্ছেদ দেখা যায়।

তবে রোববার রাতে দুজনের এক টেবিলে বসায় স্থানীয় রাজনীতি নতুন মোড় নিয়েছে। পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমকে বরিশালের সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর ধানমণ্ডিস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করতে দেখা যায়। এতে উভয় গ্রুপের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। কর্মীদের মত স্থানীয় রাজনীতিতে শক্ত অবস্থান হবে উভয়ের।

এ বিষয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম ও সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর কোনও বক্তব্য পাওয়া যায়নি।

তবে বৈঠকে অংশ নেয়া বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আফজালুল করিম বলেন, ‘মন্ত্রী ও মেয়রের মাঝে কোনও দিন বৈরি সম্পর্ক ছিল না। এ সব মিথ্যা অপবাদ। ঢাকায় মন্ত্রী ও মেয়র একসঙ্গে বসেছে; কারণ তাদের বরিশালবাসীর কাছে কমিটমেন্ট ছিল- তারা দুজন মিলে উন্নয়ন করবে। সেই অনুযায়ী কী কী উন্নয়ন করা যায় সেসব বিষয়ে আলোচনা হয়েছে। বরিশালবাসীকে তারা দুজনে উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছেন, আশা করছি দ্রুত তা বাস্তবায়ন হবে। তাদের মধ্যে কোনও ভেদাভেদ নেই।’ সূত্র-সময়নিউজ

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!