দুপুর ১:৫৫ ; শনিবার ; ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে কটূক্তি সহ্য করতে না পেরে ফাঁস দিল কিশোরী

১১:৫৮ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০২৩
Spread the love

নিজস্ব প্রতিবেদক ॥ শ্লীলতাহানির পর দোষারোপ করায় বরিশাল নগরে এক কিশোরী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যার পর নগরীর গোরস্থান রোড ধোপাবাড়ীর মোড় এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

মৃত কিশোরী জান্নাতী (১৪) ধোপা বাড়ীর মোড় এলাকার বীর মুক্তিযোদ্ধা গোলাম বাসেতের ভাড়াটিয়া সুলতান হোসেনের সৎ মেয়ে।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক ( তদন্ত) আমানুল্লাহ আল বারী জানান, দিনমজুর সুলতান হোসেনের স্ত্রী পারভীন বেগমের প্রথম ঘরের সন্তান জান্নাতি।

তারা একই সঙ্গে ধোপা বাড়ীর মোড় এলাকায় ভাড়া থাকে। সুলতানের ছোট সন্তান অসুস্থ থাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সন্তানের সঙ্গে সুলতান ও তার স্ত্রী হাসপাতালে ছিল।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে বাসায় একা ছিল জান্নাতি।

এ সুযোগে পাশের ভাড়াটিয়া শারমিনের ভাই বাপ্পী তার শ্লীলতাহানি করে। বিষয়টি নিয়ে ভাইয়ের পক্ষ হয়ে শারমিন ও তার জা কিশোরী জান্নাতিকে দোষারোপ করে। দিনভর এ নিয়ে জান্নাতিকে নানা কটূক্তিও করে।

 

প্রতিবেশীর এ ধরনের কটূক্তি ও পারিবারিক বঞ্চনার শিকার হয়ে জান্নাতি ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দেয়। বোন ঘরের মধ্যে দরজা জানালা আটকে দেওয়ায় ছোট ভাই ডাকাডাকি করে। তখন শারমিন পাশের ঘরের ছিদ্র দিয়ে জান্নাতিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তারা দরজা ভেঙে জান্নাতির ফাঁস কেটে নিচে নামানো হয়। কিন্তু তার আগেই তার মৃত্যু হয়েছে।

পরিদর্শক আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবার অভিযোগ দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ঘটনার রহস্য উদঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!