; ;
facebook Youtube google+ twitter
×

নির্বাচন ইস্যু নিয়ে ভাইকে হত্যা

9:15 pm, May 23, 2024
Spread the love

ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে পূর্বের জমিবিরোধ ও সদ্য সমাপ্ত উপজেলা পরিষদের নির্বাচন ইস্যু নিয়ে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই আব্দুল মালেক (৭০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নজির মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তারা হলেন- নিহতের ছোট ভাই বজলুর রহমান ( ৫৫) ও তার ছেলে মো. আরিফ ( ৩০)।

ভোলা থানার ওসি মনির হোসেন মিয়া জানান, নিহত আব্দুল মালেক মানিকের স্ত্রী পারুল বেগম বাদী হয়ে মামলা করেন। প্রধান আসামি করা হয় তাজুল ইসলামের ছেলে মো. সোহাগকে।

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রিপন চন্দ্র সরকার জানান, আব্দুল মালেক ও ভাই তাজুল ইসলামের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ ছিল। সকাল ১০টায় কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় আব্দুল মালেক মারা যান। তবে তার শরীরে জখম ছিল না।

অপরদিকে স্বজনরা জানান, মালেকের পরিবার উপজেলা নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের নির্বাচিত চেয়ারম্যান মো. ইউনুছের সমর্থক ছিলেন। অপরদিকে তাজুল ইসলামের ছেলেরা ছিলেন আনারস প্রতীকের পক্ষে। গেল রাতে মালেকের ছেলেরা বিজয় উৎসব পালন করেন। এতে ঘুমের ব্যাঘাত ঘটে। এমন ইস্যুতে সকালে দুই পরিবারে কথা কাটাকাটি ও সংঘাত হয়। এ সময় আব্দুল মালেক পড়ে গেলে তাকে পা দিয়ে মাড়ানো হয়। আর এতেই মারা যান মালেক। এমন ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নিহত মানিকের স্ত্রী পারুল বেগম স্বামী হত্যার বিচার দাবি করে কান্নায় ভেঙে পড়েন।

ভোলা, সারাদেশ, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা