রাত ১২:১৫ ; মঙ্গলবার ; ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে সরকারি হাসপাতালে বিকল এক্স-রে মেশিন, বিপাকে রোগীরা

১২:০৪ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৩
Spread the love

নিজস্ব প্রতিবেদক ॥ সড়ক দুর্ঘটনায় পা ভেঙে চিকিৎসা নিতে বরিশাল জেনারেল হাসপাতালে হাজির হন নাসরিন বেগম। চিকিৎসকের পরামর্শে একটি এক্স-রে করার প্রয়োজন পড়ে তার।

অর্থনৈতিক সমস্যার কারণে কম টাকায় হাসপাতাল থেকেই এক্স-রে করাতে চান তিনি।
তবে হাসপাতালের ডিজিটাল এক্স-রে মেশিনটি বিকল থাকায় সেই এক্স-রে করতে হলো ৩৭ বছরের পুরোনো ও জোড়াতালিতে চলা অ্যানালগ এক্স-রে মেশিন দিয়ে।

নাসরিন বেগম বলেন, এখানে যে এক্স-রে আমি দুইশ টাকার মধ্যে করেছি, তা বাইরে পাঁচশ টাকার নিচে করা সম্ভব ছিল না। কিন্তু এত টাকা ব্যয় করলে ওষুধ কিনে বাড়ি যেতে পারব না। তাই কিছুটা সময় লাগলেও এক্স-রেটা এই সরকারি হাসপাতাল থেকেই করালাম।

এই হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসকের কাছে শরণাপন্ন হওয়া একাধিক রোগী জানান, যেখানে সরকারি হাসপাতালে ৭০ থেকে আড়াইশ টাকায় বিভিন্ন ধরনের এক্স-রে সম্ভব, সেখানে বাইরে থেকে করতে লাগে তিনশ থেকে হাজার টাকা পর্যন্ত।

আর এ কারণেই সরকারি হাসপাতালগুলোর এক্স-রে বিভাগে থাকে রোগীদের ভিড়। রোগীদের কথা চিন্তা করে সরকারও ধারাবাহিকভাবে আধুনিক এক্স-রে মেশিন সরবরাহ করার চেষ্টা করে থাকে হাসপাতালগুলোতে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগের ছয়টি জেলার সরকারি হাসপাতালে এক্স-রে মেশিন আছে ৭৬টি। এর মধ্যে ৪১টি কোনোরকমে চললেও অচল হয়ে আছে ৩৫টি মেশিন। আর এক্স-রে মেশিন পরিচালনায় ৭৬ জন রেডিওগ্রাফারের পদে রয়েছেন মাত্র ২১ জন।

আর যে ২১ জন রেডিওগ্রাফার রয়েছেন তাদের মধ্যে অনেকেই আবার সরকারি হাসপাতালের চেয়ে বাইরের ডায়াগনস্টিক সেন্টারে সময় দিতে পছন্দ করেন বেশি। এ কারণে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাদের স্বজনেরা।

রোগী ও তাদের স্বজনেরা বলছেন, মেশিন বিকলের কথা বললেই আমাদের যেতে হয় বাইরের ডায়াগনস্টিক সেন্টারে। ফলে কম টাকায় এক্স-রে করার সুযোগ আর থাকে না। যদিও বাহিরের বেসরকারি প্রতিষ্ঠানে এক্স-রেসহ যেকোনো পরীক্ষা করালে হাসপাতালের বিভিন্ন সেক্টরের স্টাফ ও চিকিৎসকদের আর্থিক লাভ থাকে।

আর্থিক লাভের বিষয়টি অস্বীকার করে বরিশাল জেনারেল হাসপাতালের রেডিওগ্রাফি বিভাগের স্টাফরা জানান, ২০১৮ সালে পাওয়া ডিজিটাল এক্স-রে মেশিন যান্ত্রিক ত্রুটির কারণে তিন মাসেই অচল হয়ে যায়। ৩৭ বছরের পুরনো অ্যানালগ এক্স-রে মেশিনে কোনোমতে চলছে পরীক্ষার কাজ। গত ২ বছর ধরে রেডিওগ্রাফি কনসালটেন্ট না থাকায় ব্যাহত হচ্ছে পরীক্ষার কাজ। কর্তৃপক্ষকে বার বার এ বিষয়ে জানিয়েও কোনো সমাধান আসেনি।

জামাল হাওলাদার নামে এক রোগী বলেন, এ হাসপাতালের পুরাতন মেশিনে এক্স‌-রে কার্যক্রম শুরু হলে অস্বাভা‌বিক ভাইব্রেশন (কম্পন) হয়। বিভাগীয় শহরের এই হাসপাতা‌লের এমন অবস্থা দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। যাক তারপর এক্স-রে করে চিকিৎসকের কাছে গেলে তিনি তা দেখে খুশি হতে পারেননি। তারপরও কোনোভাবে ব্যবস্থাপত্র দেন।

বরিশাল জেনারেল হাসপাতালের রেডিওগ্রাফি বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট জলিলুর রহমান জানান, নিজের অর্থায়নে মাঝে মাঝে পুরাতন মেশিনটি সারাতে হয় তাকেই। আর এভাবে বর্তমানে কাজ চালানো হলেও এক্স-রে মেশিনটি পুরোপুরি বিকল হয়ে গেলে সার্ভিসটিই বন্ধ হয়ে যাবে হাসপাতালে।

তার দাবি, এক্স‌-রে ম‌েশ‌িনের বর্তমান যে অবস্থা, তা‌তে সাধারণ মানু‌ষের ভোগান্তি হ‌বে সেটাই স্বাভা‌বিক। এই হাসপাতা‌লে মেশিনটি কোনোভাবে চললেও অন্য অনেক জায়গায় তো একেবারেই চলে না।

বরিশাল স্বাস্থ‌্য বিভাগের পরিচালক শ‌্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, মাঝে মাঝে কিছু ঘাটতি থাকে, তবে সেই ঘাটতি পূরণে আমরা বসে থাকি না। পুরো বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে এক্স‌-রে মেশিন ন‌িয়ে যে সমস্যা রয়েছে, তা সমাধানে সেভাবেই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বরিশাল, সারাদেশ, স্বাস্থ্য
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা