সন্ধ্যা ৭:৩৬ ; সোমবার ; ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

জামাই পছন্দ না হওয়ায় ৩ জনকে কুপিয়ে জখম

১২:১৮ অপরাহ্ণ, জুন ৯, ২০২৪
Spread the love

পটুয়াখালীর বাউফলে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত ৯টায় উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মেয়েজামাই পছন্দ না হওয়ায় মেয়ের বাবাসহ স্বজনরা এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এক বছর আগে ওই গ্রামের সোবাহান মৃধার মেয়ে সেতু আক্তারকে (১৬) একই বাড়ির আবুল হোসেন মৃধার ছেলে মেহেদী হাসান জিহাদ (২২) ভালোবেসে বিয়ে করেন। এই বিয়ে মেনে নিতে পারেনি সেতুর পরিবার। বিয়ের ৫ মাসের মাথায় সেতুর কাছ থেকে জোরপূর্বক তালাকনামায় স্বাক্ষর নেন তার বাবা-মা। সেতুর স্বামী জিহাদ তার বাবার সঙ্গে কিশোরগঞ্জে একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন।

এক সপ্তাহ আগে জিহাদ ও তার বাবা ছুটি নিয়ে বাড়িতে আসেন। শনিবার সন্ধ্যায় সেতু তার স্বামীর ঘরে যান। এ খবর পেয়ে সেতুর বাবা সোহাগ মৃধা, মা মেরিনা বেগম, চাচা সুমন মৃধা, দাদা রাজ্জাক মৃধা ও চাচি মলিনা বেগমসহ ৭-৮ জন ধারালো অস্ত্র নিয়ে জিহাদের ঘরের দরজা ভেঙে পরিবারের সবাইকে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। এতে জিহাদ (২২), তার ছোট ভাই রিফাত (১৪) ও জিহাদের বাবা আবুল মৃধা (৫০) গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে রাতেই বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কাছিপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার জহিরুল ইসলাম বলেন, সেতু ও জিহাদের বাবা আপন চাচাতো ভাই। সেতুর বাবা দিনমজুর আর জিহাদের বাবা ইটভাটার শ্রমিক। মেয়ের জামাই হিসেবে কোনোভাবেই জিহাদকে মেনে নিতে পারছে না সেতুর বাবা। কিন্তু সেতু তার স্বামী জিহাদকে ছাড়তে রাজি নয়। বিষয়টি মীমাংসার জন্য একাধিকবার চেষ্টা করেছি। কিন্তু সেতুর বাবা কিছুতেই ছাড় দিতে রাজি নন।

বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালী, বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!