; ;
facebook Youtube google+ twitter
×

ঢাকা-বরিশাল মহাসড়কে পাঁচ দিনে নিহত ৬

12:50 pm, June 22, 2024
Spread the love

ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল জেলার অংশে গত পাঁচ দিনে পৃথক পাঁচটি দুর্ঘটনায় ৬ ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের তিনজন নারী ও তিনজন পুরুষ। এদিকে মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতে প্রতিদিন অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন।

 

তথ্যমতে, বৃহস্পতিবার বিকালে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে খাদিজা বেগম (৪২) নিহত হয়েছেন। বুধবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের আটিপাড়া এলাকায় বরযাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে গ্রেটবিক্রমপুর যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বৃষ্টি আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়। উজিরপুর উপজেলার শিকারপুর এলাকায় মঙ্গলবার দিনগত রাতে মহাসড়ক পার হতে গিয়ে সাকুরা পরিবহণের ধাক্কায় ইসমাইল ব্যাপারী (৭৫) নিহত হয়েছেন।

 

রোববার নগরীর কাশিপুর এলাকার মহাসড়কে ব্যাপারী পরিবহণের একটি বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসের চালকের সহকারী সোহাগ (১৯) ও কুমিল্লার বাসিন্দা অজ্ঞাতনামা সুপারভাইজার (৪০) মারা যান। শনিবার দুপুরে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজে দুটি থ্রি হুইলারের সংঘর্ষে স্বপ্না বেগম (৫০) মারা যান।

 

বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, মহাসড়কে গতিসীমা মেনে গাড়ি চালাতে চালকদের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। এছাড়া রুট পারমিট ও ফিটনেসবিহীন গাড়ি চালানোর দায়ে একাধিক চালককে অর্থদণ্ড করা হয়েছে। নিরাপদ যাত্রা নিশ্চিতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বরিশাল, বরিশাল বিভাগ, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা