; ;
facebook Youtube google+ twitter
×

বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ৬৬ হাজার ৫৬২ জন

10:58 pm, June 26, 2024
Spread the love

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ খ্রিষ্টাব্দে বরিশালের ৬ জেলায় ৩ ‘শ ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৬ হাজার ৫৬২ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

 

মঙ্গলবার বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, এবারে এই বোর্ডের ১৩৭টি কেন্দ্রে নিয়মিত পরীক্ষার্থী ৫৬ হাজার ৭৭০ জন, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ২৭৯, প্রাইভেট পরীক্ষার্থী ১ জন অনিয়মিত পরীক্ষার্থী ৯ হাজার ৫১২ জন। রোববার (৩০ জুন) সারা দেশে একযোগে এই পরীক্ষা শুরু হবে।

 

এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৪ হাজার ৫৩৬ জন, মানবিক বিভাগে ৪৪ হাজার ৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে মোট পরীক্ষার্থী ৮ হাজার ২১ জন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩২ হাজার ১০৭ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৪৫৫ জন।

 

সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হবে। ৩০ জুন শুরু হয়ে এবারের ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট শুরু হয়ে ২১ আগস্ট শেষ হবে।

 

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, সুষ্ঠু-সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। এবার বোর্ডের ৩৫টি স্পেশাল টিম পরীক্ষাকেন্দ্র তদারকি করবে। প্রতি জেলায় ২টি, কোনো জেলায় ৩টি করে মোট ১৮টি টিম পরীক্ষাকেন্দ্রের দায়িত্ব পালন করবে।

বরিশাল, বরিশাল বিভাগ, শিক্ষা
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা