; ;
facebook Youtube google+ twitter
×

পিরোজপুরে রাস্তা থেকে তুলে নিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

2:06 pm, August 25, 2023
Spread the love

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের পান্তাডুবি এলাকায় সড়ক থেকে এক নারীকে জোর করে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ আগস্ট) সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন।

আটক প্রধান অভিযুক্ত আমিন খান (৪২) সদর উপজেলার টোনা ইউনিয়নের মৃত চান খানের ছেলে এবং মো. সোহাগ মীর (৩৪) পিরোজপুর পৌরসভার আলামকাঠী এলাকার সালাম মীরের ছেলে।

পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভাড়ায়চালিত একটি মোটরসাইকেলে পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ সড়ক দিয়ে পিরোজপুর শহর থেকে কদমতলার দিকে যাচ্ছিলেন ওই ভুক্তভোগী নারী। পথে কদমতলা নামক স্থানে পৌঁছালে আমিন খান ও ইমরান খান নামের দুই যুবক মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর ওই নারীকে জোরপূর্বক কাছেই একটি ফাঁকা বাড়িতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। এছাড়া ভুক্তভোগী নারীর মোবাইল ও বিকাশ পাসওয়ার্ডও ছিনতাই করা হয়। সেখানে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের পর তাকে ছেড়ে দিলে তিনি রাতেই পিরোজপুর সদর থানায় এসে বিষয়টি পুলিশকে জানান।

এ বিষয়ে পিরোজপুর সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, এ ঘটনায় ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনার পরপরই মূল অভিযুক্ত আমিন খান ও তার সহযোগী সোহাগকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযান চলছে, বাকি অভিযুক্তদের দ্রুত আটক করতে পারবো বলে আশা করছি।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মো. মোস্তাফিজুর রহমান বলেন, এই ঘটনায় সদর থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। দুইজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা