বিকাল ৪:০৬ ; সোমবার ; ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

কোটা আন্দোলনে বিএম কলেজ শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক

৮:৪০ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৪
Spread the love

কোটাবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় আগামী রবিবার (৭ জুলাই) থেকে সকল ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলেও জানিয়েছে তারা।

শনিবার (৬ জুলাই) সকাল ৯ টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস -পরীক্ষা বর্জনের এ ঘোষণা দেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ১ম, ২য়, ৩য়, ৪র্থ বর্ষ, অর্থনীতি বিভাগের ২য় বর্ষ, সমাজকর্ম বিভাগসহ কলেজের বেশ কয়েকটি ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে।

সমাজবিজ্ঞান চতুর্থ বর্ষের শিক্ষার্থী শফিকুল ইসলাম জানান, কোটা রোধ করা আমাদের সাংবিধানিক অধিকার, বঙ্গবন্ধুর বাংলাদেশে কোন অসম বিন্যাস চলবে না। তাই আমরা সকল রকমের ক্লাস এবং পরীক্ষা বর্জন করলাম।

সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের আরেক শিক্ষার্থী বুশরা ইসলাম জানান, এদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে শুধু বৈষম্যের বিরুদ্ধে। কোটা পদ্ধতিতে এখনও সেই বৈষম্য বহাল রয়েছে। আমরা চাই কোটা পদ্ধতি বাতিল করে একটা বৈষম্যহীন সমাজ।

কলেজের আতিক নামের এক শিক্ষার্থী জানান, যদি এই কোটা ব্যবস্থা থাকে তাহলে মেধার মূল্যায়ন হবে না আর মেধার মূল্যায়ন যদি না হয় তাহলে পড়াশোনা করা অর্থহীন হবে, মেধাটা যাচাই হবে না এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের দাবি না মানা পর্যন্ত ক্লাস-পরীক্ষায় বসবো না। সর্বাত্মকভাবে ক্লাস পরীক্ষা আমরা বর্জন করেছি।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!