; ;
facebook Youtube google+ twitter
×

ছেলে হয়েও মেয়ে সেজে চালায় বিউটি পার্লার, আছে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ

5:52 pm, October 13, 2024
Spread the love

নিজস্ব প্রতিবেদক॥বরিশাল নগরীর দক্ষিন আলেকান্দা ওসমান সড়কের মোঃ শাহনাজ মিঞার ছেলে আব্দুল্লাহ বর্তমানে মেয়েদের ভেশ ধরে হয়েছেন আভনি। সারা বাংলাদেশে বিউটি পার্লারে পুরুষ প্রবেশ নিষেধ থাকলেও আব্দুল্লাহ ওরফে আভনি নিজেই করে বিউটিশিয়ানদের সকল কাজ। যে কারণে অনেকে না জেনে শুনে ওই পার্লারে গিয়ে বিব্রতকর পরিস্তিতে পড়তে হয়। বিউটি পার্লারে যেখানে পুরুষ ঢোকা নিষেধ সেখানে আব্দুল্লাহ’র (আভনি) এমন কর্মকান্ডে অনেক নারী তাদের ক্ষোভের কথা প্রকাশ করেছেন।

 

শুধু তাই নয়, এই আভনির বিরুদ্ধে রয়েছে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ। নাম প্রকাশ না করার শর্তে এক নারী বলেন, ফ্রেসিয়াল করার জন্য বাংলাবাজার আভনি মেকওভার এন্ড বিউটি পার্লারে গেলে দেখতে পাই সেখানে পুরুষ একটা লোক মেয়েদের শরীরে হাত দিয়ে বিউটিশিয়ানদের কাজ করছে। যেটা মেয়েদের জন্য লজ্জাজনক ও মানহানির মত ঘটনা। তিনি বলেন আমি ওই চিত্র দেখে সেখান থেকে চলে আসি। অনেকেই না জেনে শুনে ওখানে গিয়ে এমন পরিস্থিতিতে পড়তে হয়।

একাধিক স্থানীয় বাসিন্দারা বলেন, ছোটো বেলা থেকে আব্দুল্লাহকে ছেলে হিসেবেই জানতাম। হঠাৎ করে কয়েক বছর যাবত দেখি আব্দুল্লাহ চেহারার পরিবর্তন করে মেয়েলি সাজে চলাফেরা করছে। চালায় বিউটি পার্লার, করে অনৈতিক কর্মকান্ড। পার্লারের আড়ালে নারী সাপ্লাইরে কাজ করে বানিয়েছেন বিপুল পরিমাণ অর্থ। বিগত স্বৈরাচারি সরকারের আমলে স্থানীয় কাউন্সিলরের সাথে আব্দুল্লাহ আভনির বড় ভাইর সু-সম্পর্ক থাকায় দলীয় প্রভাব খাটিয়ে ছেলে হয়েও খুলেছেন পার্লার চালিয়েছে অনৈতিক বাণিজ্য। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে আব্দুল্লাহ ওরফে আভনি। তিনি বলেন, আমি ছেলে হয়ে মেয়েদের মত চলাফেরা করি এটা আমার ব্যক্তিগত ইচ্ছা তবে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ অস্বীকার করেন তিনি। ছেলে হয়েও প্রতারণার আশ্রয় নিয়ে আভনির এসব কর্মকান্ডের সমালোচনা করেছেন সুশিল সমাজ ও ইসলামি দল গুলোর নেতাকর্মীরা। জামায়াত ইসলাম বাংলাদেশ বরিশাল মহানগরের সভাপতি জহির উদ্দিন বাবর বলেন, ছেলে হয়ে মেয়ে সাজাই ইসলাম বিরোধী কাজ। আর বিউটি পার্লারে তো মেয়েরা যায় সেখানে ছেলেরা থাকা সম্পূর্ন বেমানান। তিনি আরও বলেন যে পার্লারটি ছেলেরা চালায় সেখানে কেনো নারীরা যায় এটা আমার বোধগম্য হয়না। ইসলামি আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সভাপতি প্রফেসর লোকমান হাকিম বলেন এটা একটি জঘন্য অপরাধ। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করি।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা