দুপুর ২:৩৮ ; শনিবার ; ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

উজিরপুরের কালিহাতায় কালভার্ট নয় যেন মরণফাঁদ

১১:০৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫
Spread the love

নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতায় চলাচলের একমাত্র মাধ্যম কালভার্ট নয় যেন মরণফাঁদ। কালিহাতা কেরাতুল ও হাফেজি মাদ্রাসা সংলগ্ন দুটি অধিক ঝুঁকিপূর্ণ কালভার্টের উপর দিয়ে হাজার হাজার মানুষের চলাচল করে। কালভার্টের বেহাল দশার কারনে যান্ত্রিক গাড়ি চলাচল বন্ধ। জরাজীর্ণ অবস্থায় পরে থাকা অধিক ঝুঁকিপূর্ণ কালভার্টগুলো যেকোনো সময় সম্পূর্ণ ধসে পরে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী। সরেজমিনে গিয়ে দেখা যায় ওই কালভার্টগুলোর উপর দিয়ে এলাকার হাজার হাজার মানুষ চলাচল করে থাকে।

কিন্তু বিকল্প কোন রাস্তা না থাকায় ভাঙাচোরা ও কালভার্ট এর উপর দিয়ে অধিক ঝুঁকি নিয়ে কোমলমতি শিক্ষার্থীসহ হাজারো মানুষ যাতায়াত করে। ওই কালভার্টগুলোর আওতায় রয়েছে মসজিদ,স্কুল,মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়া জমিতে ধান চাষ করার জন্য কৃষকদের অধিক ঝুঁকি নিয়ে ভাঙা চোরা ওই কালভার্টের উপর দিয়ে চলাচল করতে হচ্ছে। এ ব্যপারে উজিরপুর উপজেলা প্রকৌশলী কর্মকর্তা সুব্রত রায় জানান বিষয়টি জানা নেই। তবে লিখিত ভাবে আবেদন করা হলে সরেজমিনে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান আবেদন পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে অচিরেই বেহাল দশা ওই কালভার্টগুলোর পূর্ণ নির্মাণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!