; ;
facebook Youtube google+ twitter
×

বাবুগঞ্জে পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি পাইপ গান উদ্ধার, এলাকাজুড়ে আতঙ্ক

10:07 pm, February 12, 2025
Spread the love

নিজস্ব প্রতিবেদক ।। বরিশালের বাবুগঞ্জে একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি পাইপগান উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের খানপুরা ইউনিয়ন পরিষদের পেছনের খান বাড়ির পুকুর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

দুপুর ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ–পুলিশ কমিশনার (উত্তর) সুশান্ত সরকার।

তিনি জানান, ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানীয়রা পরিষদের পিছনে একটি পুকুরের পাড়ে একটি বাজারের ব্যাগে মোড়ানো অবস্থায় কোন বস্তু সাদৃশ্য দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে এয়ারপোর্ট থানা পুলিশ এসআই বাসুদেবের নেতৃত্বে অভিযানিক টিম ঘটনাস্থলে এসে রহমতপুর ইউনিয়ন পরিষদের পেছনের পুকুরের পাড়ে বস্তায় মোড়ানো অবস্থায় পাঁচটি পাইপ গান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। পরে সেগুলো এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এয়ারপোর্ট থানার ওসি মো. জাকির হোসেন সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, দেশব্যাপী ‘অপারেশন ডেভিল হান্ট’ চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা এয়ারপোর্ট থানা পুলিশ সারারাত থানা সংশ্লিষ্ট এলাকা গুলোতে অভিযান পরিচালনা করি। তখন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রহমতপুর ইউনিয়ন পরিষদের পেছনের পুকুরের পাড়ে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তার মধ্যে থাকা থাকা ৫টি দেশীয় প্রযুক্তির পাইপ গান উদ্ধার করি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বরিশাল, বরিশাল বিভাগ, সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা