বিকাল ৫:৫৭ ; শনিবার ; ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে সংবাদকর্মী খান আরিফের উপর হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা

৩:৫৬ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৫
Spread the love

এস এইস সুমন।। বরিশালের এয়ারপোর্ট থানার অন্তর্গত কাশিপুর বাজারের কাছে এক ভয়াবহ হামলার ঘটনা ঘটে। চলন্ত গাড়িতে হামলা চালিয়ে এক ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে তার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে

। ভুক্তভোগী খান আরিফ এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী খান আরিফ জানান, আমি একজন সংবাদকর্মী আমি বর্তমানে জাতীয় দৈনিক গণজাগরণ পত্রিকার বরিশাল বিভাগীয় ব্যুরো চীফ হিসেবে কর্মরত আছি, গত ১০ মার্চ রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে তিনি ঢাকা মেট্রো খ-১২-০৩-২৪ নম্বরের প্রাইভেট কারে কাশিপুর বাজারের দিকে যাচ্ছি। পথিমধ্যে একটি মোটরসাইকেলে থাকা দুই অজ্ঞাত ব্যক্তি আচমকা তার গাড়ির গ্লাসে আঘাত করে গ্লাস ভেঙে ফেলে, আমি গাড়ি থামালে তাদের সাথে থাকা আরো তিনটি মোটরসাইকেল সেখানে আসে, তাদের হাতে থাকা লাঠি দিয়ে এলোপাতাড়ি গাড়ির উপর হামলা চালায় ও অকথ্য ভাষায় গালি গালাজ শুরু করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

খান আরিফ আরও অভিযোগ করেন, তখন আমি গাড়ি থেকে নামতে চাওয়ায় ওই দুর্বৃত্তরা তার গাড়ির দরজা আটকে রাখে এবং যাওয়ার সময় তার সামনে রাখা মানিব্যাগ জোর করে ছিনিয়ে নেয়, যাতে ৫০০০ টাকা ছিল। শুধু তাই নয়, ছিনতাইয়ের পর তারা ভয়ংকর হুমকি দিয়ে বলেন, তোকে হত্যা করব।
এসময় গাড়িতে তাহার মেয়েরাও উপস্থিত ছিল, যা পুরো ঘটনাটিকে আরও আতঙ্কজনক করে তোলে। নিজের সন্তানদের সামনে এমন ঘটনার শিকার হয়ে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

ভুক্তভোগী দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন এবং স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। ইতোমধ্যে তিনি বরিশালের এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মো: জাকির শিকদার জানান, অভিযোগ পেয়েছি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই ঘটনার ফলে স্থানীয় বাসিন্দাদের মাঝেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এছাড়া রাতে চলাচলের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

এ ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। এছাড়া গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবিও উঠেছে, যাতে ভবিষ্যতে এমন অপরাধ দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করা যায়।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!