বিকাল ৪:১৫ ; সোমবার ; ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

ডাকাতি করতে গিয়ে ধরা, ছুরিকাঘাতে প্রাণ গেলো ডাকাত সর্দারের

১:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৩
Spread the love

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালের মুলাদী উপজেলায় ডাকাতিতে ধরা পড়ার পর ছিনিয়ে নিতে দলের অন্যদের হামলায় এক ডাকাত নিহত হয়েছেন। এতে ডাকাতির শিকার পরিবারের পাঁচ সদস্য আহত হন। রবিবার ভোরে উপজেলার বাটামারা ইউনিয়নের চর সাহেব রামপুর গ্রামের লক্ষ্মীরহাট এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকার জনপ্রতিনিধি মো. মজিবর রহমান এই তথ্য বরিশালটাইমসকে নিশ্চিত করেন, তিনি ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বর)।

নিহত বাবু (২৭) বরিশাল শহরের কাশিপুর এলাকার বাসিন্দা। তবে তিনি মুলাদীর বাটামারা ইউনিয়নে নানাবাড়ি থাকতেন।

একই পরিবারের আহতরা হলেন, স্থানীয় রামপুর গ্রামের এছাহাক বেপারী, তার স্ত্রী মাহফুজা বেগম, ছেলে ইব্রাহিম, সুজন এবং সুমন। তিন ভাইকে মাদারীপুরের কালকিনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে। এছাহাক ও মাহফুজাকে বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইউপি সদস্য মজিবর বরিশালটাইমসকে জানান, শনিবার দিবাগত রাতে চার জনের ডাকাত দল দরজা ভেঙে এছাহাকের ঘরে ঢোকে। পরে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে টাকা লুট করে নেয়। ভোরের দিকে ডাকাতরা আবার এসে আরও টাকা বের করতে বলে পরিবারের সবাইকে মারধর শুরু করে। একপর্যায়ে ডাকাত দলের বাবুকে জাপটে ধরে ফেলেন পরিবারের সদস্যরা। তখন তাকে ছাড়িয়ে নিতে অন্য ডাকাতরা এছাহাকসহ তার পরিবারের সদস্যদের এলোপাথাড়ি কোপাতে থাকে ও হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এতে এছাহাক পরিবারের ৫ সদস্য ছাড়াও ধরে ফেলা ডাকাত গুরুতর আহত হন। খবর পয়ে পুলিশ বাবুকে উদ্ধার করে মাদারীপুরের কালকিনী হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয় রিপন সরদার জানান, গ্রামের এছাহাক বেপারীর ছেলে বিদেশে যাবেন, এ লক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৭০ হাজার টাকা ঋণ নেন। কোনোভাবে ডাকাতরা টাকা কথা জেনে ওই বাড়িতে হানা দিয়ে তাণ্ডব চালিয়েছে।

বাটামারা ইউনিয়নের চেয়ারম্যান মো. সালাহউদ্দিন জানান, হামলার সময় পরিবারের সদস্যরা এক ডাকাতকে জাপটে ধরেন। তাকে ছাড়াতে গিয়ে অন্য ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে বাবু গুরুতর জখম হন।

মুলাদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম