; ;
facebook Youtube google+ twitter
×

স্ত্রীর স্বীকৃতি পেতে জামায়াত নেতার বাড়িতে নারী

2:15 am, May 4, 2025
Spread the love

ভোলার চরফ্যাশনে জামায়াত নেতার বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশনে বসেছেন ২৫ বছর বয়সি এক নারী। শুক্রবার বিকাল থেকে উপজেলার এওয়াজপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারি সাইফুল্লাহ মানসুরের বাড়িতে অনশনে বসেছেন ওই নারী। সাইফুল্লাহ ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আবু তাহেরের ছেলে।

 

ওই নারী বলেন, জামায়াত নেতা সাইফুল্লাহ মানসুর তার দুঃসম্পর্কের ফুফাত ভাই। তিন বছর আগে প্রেমের প্রস্তাব দেন সাইফুল্লাহ। পরে মোবালাই ফোনে কথা হয় দুজনের। এরই মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। সম্পর্কের সূত্র ধরে পরিবারের অজান্তে পালিয়ে বিয়ে করেন তারা। বিয়ে হলে ঢাকায় গিয়ে ভাড়া বাসা নিয়ে সংসার করেন তারা।

 

তিনি আরও বলেন, আমাকে সাইফুল্লাহ ঢাকায় ভাড়া বাসায় রেখে গ্রামের বাড়িতে চলে আসেন। থাকা খাওয়ার জন্য কোনো টাকা পাঠান না সাইফুল্লাহ।

 

ওই নারী বলেন, আমার খাওয়া-দাওয়াতে কষ্ট হওয়ায় শুক্রবার বিকালে সাইফুল্লাহর বাড়িতে আসি। এসে দেখি তাদের ঘরটি তালাবদ্ধ। তাই বাহিরে বসে আছি।

 

তিনি আরও বলেন, আমাকে বিয়ে করে দীর্ঘদিন সংসার করেছে সাইফুল্লাহ। এখন তার মা-বাবা আমাকে মেনে নিচ্ছেন না। আমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করছেন।

 

ওই নারীর বাবা জানান, শুক্রবার বিকাল থেকে স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে শশীভূষণে জামায়াত নেতা সাইফুল্লাহ মানসুরের বাড়িতে অবস্থান করছেন। বর্তমানে সেই বাড়িতে রয়েছেন। তার মেয়ে কোনো দুর্ঘটনা ঘটালে তিনি আইনি ব্যবস্থা নেবেন।

 

ঘটনার পরপর সাইফুল্লাহ আত্মগোপনে থেকে মোবাইল ফোনে বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।

 

চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির মীর শরিফ জানান, তারা পরস্পর আত্মীয়-স্বজন। ঘটনাটি ষড়যন্ত্রমূলক হতে পারে। আমরা বিষয়টি নিয়ে মীমাংসায় বসব।

 

শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল, ভোলা
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা