বিকাল ৪:২৪ ; মঙ্গলবার ; ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

সংবাদ সম্মেলন থেকে বের করে দেওয়া হলো নারী সাংবাদিককে, যা বললেন মুফতি ফয়জুল করিম

২:১৯ পূর্বাহ্ণ, মে ৪, ২০২৫
Spread the love

বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের সংবাদ সম্মেলন থেকে এক নারী সাংবাদিককে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

 

শনিবার বেলা ১১টার দিকে বরিশাল প্রেসক্লাবে এ ঘটনা ঘটে।

 

এ সময় যুগান্তরের নারী সাংবাদিক মনিকা চৌধুরীকে সংবাদ সম্মেলন কক্ষ থেকে বের করে দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।

 

এর আগে গত ১৭ এপ্রিল বরিশাল সিটি করপোরেশনের মেয়র নির্বাচন নিয়ে ট্রাইব্যুনালে আবেদন করা হয়। আবেদনের পর থেকেই মুফতি ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে নগরীতে সাধারণ জনগণের ব্যানারে বিভিন্ন সময় বিক্ষোভ করে দলটির অনুসারীরা। এর প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেন মুফতি ফয়জুল করিম।

 

সম্মেলন কক্ষ থেকে বের করে দেওয়ার বিষয়ে যুগান্তরের নারী সাংবাদিক মনিকা চৌধুরী জানান, তিনি ছবি তুলছিলেন, এ সময় তাকে বের হয়ে যেতে বলা হয়। অন্য সাংবাদিকেরা তাকে রাখার অনুরোধ জানালেও বলা হয়, নারী সাংবাদিক রাখা যাবে না।

 

এ বিষয়ে মুফতি ফয়জুল করিম বলেন, আমি একজন মুসলমান। আমি আমার ধর্ম পুরোপুরি পালন করব। আমার ধর্মমতে সব পালন করার স্বাধীনতা আছে। তবে রাষ্ট্রীয় বিষয়ে আমার সবকিছু করার ক্ষমতা নেই। সেখানে যে আইন আছে তা মেনে চলতে হবে।

 

সংবাদ সম্মেলনে মুফতি ফয়জুল করিম বলেন, আগামী ৫ মে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সংক্রান্ত বিষয়ে আদালতে আবেদনের শুনানি রয়েছে। সেখানে আদালতকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। সেজন্য ওইদিন উৎসুক নাগরিকদের রাস্তায় ভিড় না জমানোর অনুরোধ করেন তিনি।

 

আদালতে ন্যায় বিচারের আশা প্রকাশ করে তিনি জানান, চট্টগ্রাম ও ঢাকায় মামলা দায়েরের পর মেয়র ঘোষণা হয়েছে। তা দেখেই মূলত তিনি আবেদন করেছেন। আবেদন করতে দেরি হলেও তামাদী মামলা গ্রহণের এখতিয়ার আদালতের আছে।

 

২০২৩ সালের ১২ জুন বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!