; ;
facebook Youtube google+ twitter
×

ঢাবির সাবেক ভিসি আখতারুজ্জামানসহ ১৩ জনের বিরুদ্ধে রাশেদের মামলা

3:14 am, May 5, 2025
Spread the love

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় সাত বছর পর মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।

 

রোববার (৪ মে) বিকেলে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন কোটা সংস্কার আন্দোলনের সংগঠক এবং অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর মামলার বিষয়টি নিশ্চিত করেন।

 

মামলার প্রধান আসামি করা হয়েছে অধ্যাপক আখতারুজ্জামানকে। মামলায় আরও আছেন তৎকালীন প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, ঢাবি শাখার সাবেক সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়, সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা কলেজ শাখার কেন্দ্রীয় সহ-সভাপতি শাকিব হাসান সুইম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান, ডিইউ শিক্ষক সমিতির তৎকালীন সভাপতি ও পরে উপাচার্য হওয়া ড. মাকসুদ কামাল এবং উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ। মামলায় অজ্ঞাতনামা পাঁচ শতাধিক ছাত্রলীগ কর্মীকে বিবাদী করা হয়েছে।

 

রাশেদ খান বলেন, ‘২০১৮ সালের ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলনে পুলিশ টিয়ারশেল ও লাঠিচার্জ করলে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দেন। ৯ এপ্রিল রাত ১টার দিকে ‘ঢাকা কলেজ ছাত্রলীগ’ লেখা গেঞ্জি পরা কিছু যুবক উপাচার্যের বাসভবনের গেট ভেঙে হামলা, ভাঙচুর ও আগুন দেয়।’

 

তিনি জানান, ‘আমি ১ জুলাই শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে এবং ৮ জুলাই বাসভবন ভাঙচুর মামলায় গ্রেপ্তার হই। ১৫ দিন রিমান্ডে নিয়ে আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। আমি কোনো অন্যায় করিনি, তবু দুইটি ষড়যন্ত্রমূলক মামলায় জেল ও রিমান্ড খাটতে হয়। তাই এখন আমি এই মামলা করেছি। আওয়ামী লীগ আমলে মামলা দিতে গিয়েও ব্যর্থ হয়েছি। এবার এই মামলাটি দায়ের করেছি যাতে বোঝা যায় সেদিন কে আগুন দিয়েছিল।’

 

রাশেদ খান আরও বলেন, ‘তৎকালীন সময়ের ছাত্রলীগ নেতা আল নাহিয়ান খান জয় আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়। এছাড়া জাহাঙ্গীর কবির নানক ও এনামুল হক শামীম ঢাবির শিক্ষার্থী না হয়েও ক্যাম্পাসে এসে ষড়যন্ত্রে যুক্ত ছিলেন।’

 

তিনি বলেন, ‘ডাকসু নির্বাচনে আমরা ১১টি পদে জয়ী হয়েছিলাম বলে শুনেছি। কিন্তু নাম ঘোষণা করা হয়নি। বর্তমানে আমরা তদন্ত চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন করেছি। তারা একটি তদন্ত কমিটি গঠন করেছে।’

 

এই মামলার মাধ্যমে বহু আলোচিত ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময়কার ঘটনার নতুন করে বিচার ও তদন্তের দাবি জোরালো হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা