; ;
facebook Youtube google+ twitter
×

নির্বাচন কবে সিদ্ধান্ত বাংলাদেশের -ডিক্যাব টকে ইইউ রাষ্ট্রদূত

3:32 am, May 6, 2025
Spread the love

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, বাংলাদেশে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করবে বাংলাদেশ নিজেই। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট সময়সীমা চাপিয়ে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, আমরা চাই এই রাজনৈতিক রূপান্তর একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সফল হোক। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’-এ অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এতে সংগঠনের সভাপতি একেএম মঈনুদ্দীন ও সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান মামুনও বক্তব্য দেন।

 

ইইউ এই রাজনৈতিক রূপান্তরকে একটি গণতান্ত্রিক নির্বাচনের পথে অগ্রগতি হিসেবে দেখে জানিয়ে মাইকেল মিলার বলেন, ইইউ কোনো নির্দিষ্ট তারিখ চাপিয়ে দিচ্ছে না। রাজনৈতিক রূপান্তরের অংশ হিসেবে নির্বাচন গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে অন্তর্বর্তী সরকারের অধীনে সংস্কারমূলক এজেন্ডা বাস্তবায়নের জন্য পর্যাপ্ত সময় দরকার। ইইউ নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করার উপায় খুঁজছে। নির্বাচনের সময় ইইউ এই প্রক্রিয়ার অংশীদার হতে চায়। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বিষয়ে তিনি বলেন, আমরা জাতিসংঘের রিপোর্টকে সমর্থন করি। অপরাধীদের স্বচ্ছ ও দায়বদ্ধতার ভিত্তিতে বিচার হওয়া উচিত।

 

জামায়াতে ইসলামী ও রাজনৈতিক সংলাপ সম্পর্কে মাইকেল মিলার বলেন, জামায়াতে ইসলামী প্রতিনিধি দল সম্প্রতি ব্রাসেলস সফর করেছে এবং তাদের অবস্থান ব্যাখ্যা করেছে। অন্যান্য রাজনৈতিক দলও ইইউ নেতাদের সঙ্গে সংলাপে অংশ নিতে পারে। রোহিঙ্গা সমস্যার বিষয়ে তিনি বলেন, রোহিঙ্গারা রাখাইনে নিরাপত্তাহীনতায় ভুগছে। এর একটি রাজনৈতিক সমাধান জরুরি। ২০১৭ সাল থেকে ইইউ ৫০ কোটি ইউরো সহায়তা দিয়েছে। সহায়তা কমছে, তাই রোহিঙ্গাদের আত্মনির্ভরশীল করতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মানবিক করিডোর তৈরিতে আগ্রহী ইইউ, তবে সীমান্ত পেরিয়ে সহায়তার জন্য প্রয়োজন বিশেষ চ্যানেল।

 

অর্থপাচার ও বিচারপ্রক্রিয়া নিয়ে ইইউ রাষ্ট্রদূত বলেন, অর্থপাচারের বিষয়ে ইইউ সরাসরি কাজ করে না বরং সদস্য রাষ্ট্রের বিচার বিভাগ প্রয়োজনীয় প্রমাণের ভিত্তিতে পদক্ষেপ নেয়। এই বিচারপ্রক্রিয়া কয়েক বছর সময় নিতে পারে।

 

বাংলাদেশ ও ইইউর মধ্যে সম্পর্কের ভিত্তি হবে মৌলিক অধিকার ও অর্থনৈতিক সম্ভাবনা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জন্য এখন বড় সুযোগÑ মৌলিক অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সুশীল সমাজকে গুরুত্ব দেওয়া। ইউরোপের দেশগুলো বাংলাদেশের অর্থনৈতিক খাতে বিনিয়োগে আগ্রহী। বিশেষ করে পানি, ডিজিটাল, পরিবহন, জ্বালানি ও অবকাঠামো খাতে।

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা