সকাল ১১:০৪ ; সোমবার ; ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বেইলি রোডে শপিং সেন্টারে আগুন, উদ্ধার ১৮

৩:৩৭ পূর্বাহ্ণ, মে ৬, ২০২৫
Spread the love

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবন ক্যাপিটাল সিরাজ সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ভবনটির বেসমেন্টে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিদুর্ঘটনায় কেউ হতাহত না হলেও ওই ভবনের ছাদ থেকে ১৮ জনকে (৭ পুরুষ, ৯ নারী ও ২ শিশু) উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ভবনটিতে যথাযথ অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের আভিযানিক দলের কয়েকজন সদস্য।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখার সহকারী পরিচালক শাজাহান শিকদার জানান, আগুন লাগার খবর পেয়ে সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও ৮

 

ইউনিট যোগ দেয়। সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ব্যাপক যানজট ও উৎসুক জনতার ভিড়ের কারণে ঘটনাস্থলে পৌঁছতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। ভবনের বেজমেন্টে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় ভবনে আটকে পড়া নারী-পুরুষ ও শিশু ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

 

এর আগে গত বছরের ২৯ ফেব্রুয়ারি বেইলি রোডে আমিন মোহাম্মদ গ্রুপের বহুতল ভবন ‘গ্রিন কোজি কটেজ’Ñএ ভয়াবহ অগ্নিকাণ্ডে নিভে যায় নারী-শিশুসহ ৪৬ জনের প্রাণ। ব্যস্ত নগরীর সেই ভবনের আগুন নিভে গেলেও ক্ষত মুছে যায়নি ভুক্তভোগী পরিবারগুলোর। তীব্র কষ্ট বুকে নিয়ে এখনও নানাভাবে স্মরণ করছেন তাদের প্রিয়জনকে। এ আগুনের ঘটনায় রমনা মডেল থানার পুলিশÑ ভবন মালিক, রেস্টুরেন্টের মালিক ও ব্যবস্থাপকদের অবহেলা এবং রাজউকের নিয়মবহির্ভূত কাজকে দায়ী করে ৩০৪-ক/৩০৭/৩৩৮/৪৩৬/৪২৭/১০৯/৩৪ ধারায় চারজনকে এজাহারনামীয় ও অজ্ঞাত আরও অনেককে আসামি করে রমনা থানায় মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেপ্তার আটজনই বর্তমানে জামিনে আছেন।

অনলাইন ডেস্ক, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!   র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর   বরিশালের তরুণ  সাংবাদিক এম. জাহিদ এর জন্মদিন আজ