; ;
facebook Youtube google+ twitter
×

ব্রীজ ও সরকারি খাল দখল,ইরি চাষ ব্যহত উজিরপুরে ২ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত স্লুইসগেট

10:32 pm, May 8, 2025
Spread the love

নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামে ২ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত স্লুইসগেট, সরকারি খাল, রাস্তা দখল করে মাছের ঘের ও মুরগীর ফার্ম করায় ইরি চাষ ব্যহত। এ ঘটনায় উজিরপুর মডেল থানাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছে স্থানীয় ইয়াছিন বেপারীসহ একাধিক সচেতন ব্যাক্তি।

 

অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায় রাজাপুর গ্রামের ইয়াছিন বেপারীর বাড়ি সংলগ্ন গাইনের খালের পানি চলাচল ও কৃষকদের ইরি চাষ প্রকল্পের জন্য ২০২১ সালে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ২ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে স্লুইজগেট নির্মিত হয়। কৃষি চাষের জন্য অতি গুরুত্বপূর্ণ ওই স্লুইসগেট ও সরকারি খালে বাধ দিয়ে দখল করে মাছের ঘের ও মুরগীর ফার্মের ব্যবসা করছে রাজাপুর ৪ নং ওয়ার্ডের কৃষক লীগ নেতা ভূমিদস্যু রশিদ আকন,কাদের আকন,রাজ্জাক আকন,মাহাবুব আকন গং ও আব্দুল হাদী মৃধা গংরা মিলে সরকারি খালের জমি বন্দোবস্ত’র নামে প্রতারণা করে ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে স্লুইসগেট,১ কোটি টাকা ব্যয়ে ব্রীজ ও সরকারি খাল দখল করে মাছের ঘের ও মুরগীর ফার্মের ব্যবসা,ইরি চাষ ব্যহত,ক্ষুব্ধ এলাকাবাসী।

সুত্রে জানা যায় আঃ রশিদ আকন তার স্ত্রীকে ভূমিহীন বলে পরিচয় দিয়ে বন্দোবস্ত নিয়ে নিজের ফায়দা হাসিল করার লক্ষে অন্যায় ভাবে স্লুইসগেট ও সরকারি খাল দখল করে মাছের ঘের ও মুরগীর ফার্ম করেছে। কিন্তু আঃ রশিদ আকনের ২ মেয়ে। এরমধ্যে এক মেয়ে নার্স ও আরেক মেয়ে স্কুল শিক্ষিকা। এছাড়া আঃ রশিদ আকন কয়েক একর জমির মালিক এবং তার স্ত্রীর নামেও কয়েক একর জমি রয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত আঃ রশিদ আকন জানান আমি জমি বন্দোবস্ত নিয়ে মাছের ঘের ও মুরগীর ফার্ম করছি।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা মহোদয় জানান কোন অপরাধীই পাড় পাবেনা। অচিরেই সরেজমিনে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে ভূমিদস্যুদের কবল থেকে স্লুইসগেট ও সরকারি খাল দখলমুক্ত করার দাবি জানিয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মাঈনুল ইসলাম এর সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  গাঁজাসহ তিন কারবারি আটক বগুড়া  পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমানের সাহসিকতা ও প্রশংসনীয় নেতৃত্ব   বরিশাল আদালত ভবন ১০তলা থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা- নেপথ্যে পারিবারিক মামলা ও অর্থ আত্মসাতের গুঞ্জন   আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজার চৌকস অভিযান   ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার