দুপুর ২:৩২ ; মঙ্গলবার ; ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে চোর সন্দেহে চালককে পিটিয়ে হত্যা

৪:৩২ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৩
Spread the love

বরিশালের বানারীপাড়ায় পুলিশের রাত্রিকালীন টহল ডিউটিতে ব্যবহৃত ইজিবাইক চালককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।সোমবার (২৮ আগস্ট) ভোরে বানারীপাড়া উপজেলার চৌয়ারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।নিহত চালক ছালাম বেপারী (৬০) একই উপজেলার চাখার ইউনিয়নের বলহার গ্রামের বাসিন্দা।বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, থানার টহল ডিউটি দলের সঙ্গে দায়িত্ব পালন করেন ছালাম বেপারী। রাত তিনটার দিকে তাকে ছেড়ে দেওয়া হলে তিনি বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। বাড়ি ফেরার পথে চৌয়ারীপাড়া এলাকায় কয়েকজন ব্যক্তি ছালামের পথ রোধ করে এবং ইজিবাইক ভাঙচুর করার পাশাপাশি চোর সন্দেহে ছালামকে পেটায় খবর পেয়ে পুলিশের অপর দুইটি টহল দল ঘটনাস্থলে গিয়ে ছালামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে ছালাম মৃত্যুবরণ করেন।ওসি আরও জানান, ছালামের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি এ ঘটনার পর চৌয়ারীপাড়া এলাকার আব্দুর রব, ইমরান ও আল আমিন নামের তিনজনকে আটক করা হয়েছে।প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, রাত ৩টার দিকে বানারীপাড়া-বরিশাল সড়কের চৌয়ারীপাড়া এলাকা অতিক্রমকালে স্থানীয় আলমগীর ও আব্দুর রবসহ ১০/১৫ জনের একদল লোক ইজিবাইকের সামনে গাছ ফেলে গতিরোধ করার চেষ্টা করেন। তখন ছালাম ডাকাত ভেবে ভয় পেয়ে ইজিবাইকে গতি বাড়িয়ে দিলে যানবাহনটির গ্লাস ভেঙে দেয় গতিরোধকারীরা। এতে ইজিবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়। তখন গতিরোধকারীরা ছালামকে কিল-ঘুষি দেওয়াসহ লাঠি দিয়ে বেধড়কভাবে পিটিয়েছে।প্রত্যক্ষদর্শী এক নারী স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, এ সময় ছালাম প্রাণ ভিক্ষা চেয়ে আকুতি জানিয়ে বলেছিলেন ওরে তোরা আমারে মারিস না, আমি চোর না, আমি পুলিশ ডিউটি করে এসেছি। কিন্তু তারা কেউ অনুরোধ রাখেননি, মারধর অব্যাহত রেখেছে। এ সময় ছালাম সবার কাছে একটু পানি চেয়েও পায়নি। তখন থানায় খবর নেওয়ারও অনুরোধ করে বলেছিল আমাকে মেরো না, আমার বুকে ব্যথা। একপর্যায়ে তিনি ঢলে পড়েন।স্থানীয়রা আরও জানান, এর আগে ওই এলাকায় চোর এসেছিল। স্থানীয়রা টের পেয়ে ধাওয়া দেয়। তখন চোর একটি ভ্যানগাড়ি ফেলে চোর পালিয়ে যায়। এলাকাবাসীর কয়েকজন রাস্তায় ছিল। ওই ইজিবাইক নিয়ে যাচ্ছিল ছালাম। তারা তাকে থামানোর চেষ্টা করে। ইজিবাইক না থামানোর কারণে চালক ছালামকে চোর সন্দেহ করে পিটিয়েছে।উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান জানান, চোর ভেবে ভুল করে মারধর করেছে। যারা মারধর করেছেন, তারাই থানা ও হাসপাতালে নিয়ে গিয়েছে। যদি ইচ্ছে করে করতো তাহলে তো তারা থানা ও হাসপাতালে যেতো না বলে মন্তব্য করেছেন ইউপি চেয়ারম্যান।বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ বলেন, এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওই মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম