; ;
facebook Youtube google+ twitter
×

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে পালালেন খুনের আসামিসহ ১১ বন্দি

2:14 am, May 17, 2025
Spread the love

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্সের ‘অরলিন্স জাস্টিস সেন্টার’ নামের একটি কারাগার থেকে পালিয়েছেন খুনের মামলার আসামিসহ ১১ জন বন্দি।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন অরলিন্স প্যারিশ শেরিফ সুসান হাটসন।

 

তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নিয়মিত গণনার সময় কারাগারের কর্মকর্তারা ১১ বন্দিকে খুঁজে পাননি।

 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পলাতক বন্দিদের হন্য হয়ে খুঁজছে বলে সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সিএনএন সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ডব্লিউভিইউই জানায়, পলাতক ১১ বন্দিকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন, অ্যান্টয়িন ম্যাসি, কেন্ডেল মাইলস, ডেরিক গ্রোভস, জার্মেইন ডনাল্ড, লেন্টন ভ্যানবুরেন, লিও টেইট, কোরি বয়েড, গ্যারি প্রাইস, রবার্ট মুডি, ডিকেনান ডেনিস ও কেইথ লুইস।

 

অনলাইন রেকর্ড অনুযায়ী, পলাতক বন্দিদের বিরুদ্ধে অপরাধের বিস্তর অভিযোগ রয়েছে। তাদের কয়েকজন হত্যা মামলার আসামি।

এ ছাড়া আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা মামলার আসামিও রয়েছেন পলাতকদের মধ্যে।

ফেসবুকে এক পোস্টে লুইজিয়ানা স্টেট পুলিশ জানায়, পলাতকদের মধ্যে কেন্ডেল মাইলসকে আটক করা হয়েছে।

 

স্টেট পুলিশ জানায়, বাহিনীর কর্মকর্তাদের দেখে মাইলস দৌড় দিলে দ্রুতই তাকে আটক করা হয়।

 

অরলিন্স প্যারিশ রেকর্ড অনুযায়ী, পরিকল্পনা ছাড়া উদ্দেশ্যপ্রণোদিত হত্যার (সেকেন্ড ডিগ্রি মার্ডার) জন্য মাইলসকে অভিযুক্ত করা হয়েছিল।

 

পলাতক বন্দিদের বিষয়ে উচ্চ সতর্ক অবস্থায় থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে শেরিফ অফিস। একই সঙ্গে কোনো বন্দিকে দেখলে কিংবা তাদের বিষয়ে কোনো তথ্য পেলে ক্রাইম স্টপার্স বা ৯১১ নম্বরে তাৎক্ষণিকভাবে জানানোর অনুরোধ করা হয়েছে।

আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা