সন্ধ্যা ৭:৪৩ ; শনিবার ; ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে ছয় স্কুল ছাত্রীকে যৌণ হয়রানী, লিখিত অভিযোগ

১:১৬ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৩
Spread the love

স্কুলে আসা-যাওয়ার পথে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাবে ছয়জন ছাত্রীকে উত্যক্তসহ যৌণ হয়রানির ঘটনায় প্রধানশিক্ষকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী ছাত্রীরা। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের।মঙ্গলবার সকালে ভূক্তভোগী ছাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন থেকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রেমের প্রস্তাবে বিভিন্ন ধরনের উত্ত্যক্ত করে আসছে একই বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র আল মাহামুদ বখতিয়ার, মাহাফুজ হাওলাদার, আকাশ বখতিয়ার, নাঈম বখতিয়ার ও জিহাদ বখতিয়ারসহ তাদের অন্যান্য সহযোগিরা। উত্যক্তকারীদের বিচারের দাবিতে প্রধানশিক্ষক বিভূতি ভূষণ সরকারের কাছে লিখিত অভিযোগ দায়েরের পর ম্যানেজিং কমিটির সদস্যরা বিদ্যালয়ে একাধিকবার সালিশ বৈঠকে বসলেও অভিযুক্তদের বিচার নিয়ে দেখা দিয়েছে দ্বিধা-বিভক্তি। অভিযুক্তদের অভিভাবকরা এলাকার প্রভাবশালী হওয়ার কারণে কঠোর কোন ব্যবস্থা নিতে পারছে না স্কুল কর্তৃপক্ষ। ফলে অভিযোগকারী ছয়জন শিক্ষার্থী এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।এ ব্যাপারে অভিযুক্ত স্কুল ছাত্র আল মাহামুদ বখতিয়ার প্রেমের প্রস্তাব দেয়ার কথা স্বীকার করে বলেন, যৌণ হয়রানী নয়, আমি প্রেমের প্রস্তাব দিয়েছিলাম। পরে অবশ্য এ ঘটনার জন্য ম্যাসেঞ্জারে দুঃখ প্রকাশ করেছি। প্রধানশিক্ষক বিভূতি সরকার বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর একাধিকার ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে সমাধানের জন্য বসলেও দ্বিধা-বিভক্তির কারণে সিদ্ধান্ত নেওয়া যায়নি।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর সরদার বলেন, অভিযুক্তদের অভিভাবদের সামনে বসে তাদের বিচার করা হবে। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!