; ;
facebook Youtube google+ twitter
×

নতুন ঘর পেয়ে খুশি নাজিরপুরের মোয়াজ্জেম মিয়া

6:52 pm, May 23, 2025
Spread the love

পিরোজপুরের নাজিরপুরের পঙ্গু মোয়াজ্জেম মিয়ার ঘরটা এমনিতেই নড়বড়ে ছিল। ঝড়-তুফানের সময় ভয়ে থাকতেন। এর মধ্যে একদিন হঠাৎ কালবৈশালী ঝড়ে গাছ পড়ে ভেঙে পড়ে ঘরের উপর। ঘরটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। চোখের সামনে যখন প্রবল অন্ধকার, তখন আলো হয়ে পাশে দাঁড়ায় স্থানীয় প্রশাসন। মাত্র দুই দিনের মধ্যে টিনসেট নতুন ঘর পেয়ে অনেক খুশি তিনি।

নাজিরপুর উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ১ নং মাটিভাঙ্গা ইউনিয়নের চরমাটিভাঙ্গা গ্রামের অসহায় পঙ্গু মোয়াজ্জেম মিয়ার ঘড়টি গত ২০ মে কালবৈশালী ঝড়ে গাছ ভেঙ্গে পড়ে বসতঘর দুমড়ে–মুচড়ে যায়। এতে অল্পের জন্য রক্ষা পান বসতঘরের বাসিন্দারা। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে স্ত্রীকে নিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। মানুষের সাহায্যেই কোনো রকমে সংসার চলে। এর মধ্যে নতুন ঘর কীভাবে বানাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন তিনি।

 

 

মোয়াজ্জেমের ঘর ভেঙে পড়ার কথা জানতে পারেন নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো: ফজলে রাব্বি এবং তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘর হারানো পরিবারটিকে একটি নতুন ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস দেন। জেলা প্রশাসক মো: আশরাফুল আলম খান এর নির্দেশনায় মাত্র দুই দিনের মাথায় তার নিজ জমিতে একটি টিন সেট ঘর তৈরি করে দেন। গত ২১ মে বুধবার পরিবারের সদস্যদের নিয়ে নতুন ঘরে ওঠেছেন মোয়াজ্জেম।

মোয়াজ্জেম বলেন, নতুন ঘর পাওয়ার কথা তিনি ভাবতেও পারছিলেন না। এখন নতুন ঘর পেয়ে মনে অনেক শান্তি পাচ্ছেন। আগে ঝড়-বৃষ্টির সময় ভয়ে ঘুমুতে পারতেন না। এখন আর সেই ভয়ও থাকবে না।

 

 

নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো. ফজলে রাব্বি বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। কালবৈশাখী ঝড়ে তাদের ঘর ভেঙেচুরে যায়। নতুন করে ঘর বানানোর সামর্থ্য ছিল না তাদের। পরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে নতুন ঘরটি তৈরি করে দেওয়া হয়েছে।’

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা