; ;
facebook Youtube google+ twitter
×

যে ৩ শর্তে রাজি হলে মুক্তি পেতেন ইমরান খান!

4:15 pm, May 30, 2025
Spread the love

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির জন্য ৩ টি শর্ত দেওয়া হয়েছিলো বলে সম্প্রতি পাকিস্তানী গণমাধ্যমে বোমা ফাটিয়েছেন তার বোন আলিমা খান। পাকিস্তানী একটি প্রভাবশালী গণমাধ্যম এর সূত্রে জানা যায়, ইসলামাবাদে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ইমরান খানের বোন আলিমা দাবি করেছেন তার ভাইকে মুক্তি দিতে ৩টি শর্ত জুড়ে দেওয়া হয়েছিলো এবং ইমরান খানের সাথে জড়িত মামলাগুলিতে কারসাজি করছে একটি অদৃশ্য শক্তি। বিচারকদের ওপর চাপ সৃষ্টি করছে এবং আইনি প্রক্রিয়াকে রীতিমতো প্রভাবিত করছে তারা। এই অদৃশ্য শক্তিকে উদ্দেশ্য করে এসময় আলিমা বলেন, “আমি অদৃশ্য শক্তিগুলিকে বলতে চাই যে আমি আলোচনার জন্য প্রস্তুত,”। আলিমা খান আরও জানান, ইমরান খান এই অদৃশ্য শক্তির দেওয়া শর্তগুলোর সবগুলোই দৃঢ় কণ্ঠে নাকোচ করে দিয়েছেন। শর্তগুলো নাকোচ করে তিনি যেনো আবারও প্রমাণ করলেন কি কারণে বর্তমান সময়ের পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় ও আপোষহীন নেতা তিনি। কিন্তু এখন প্রশ্ন হলো কোন সেই তিন শর্ত যা মানলেই মুক্তি পেতেন ইমরান খান।

 

বোন আলিমা খানের ভাষ্যে সেই শর্ত গুলোর প্রথম শর্ত হলো, তিন বছর নীরব থাকা। ইমরান ইখানকে তিন বছরের জন্য রাজনৈতিক মন্তব্য এবং সমালোচনা থেকে বিরত থাকতে বলা হয়েছিল। কিন্তু লড়াকু ইমরান তাতে সায় দেয়নি উল্টো এই শর্ত প্রত্যাখ্যান করে বলেছেন, ‘ইয়াজিদের মতো অত্যাচারের মুখে আমি তিন মিনিটের জন্যও চুপ থাকব না।’

 

ইমরান খানের মুক্তির জন্য দ্বিতীয় শর্তটি ছিলো, ২৬তম সাংবিধানিক সংশোধনী গ্রহণ করা। এই সংশোধনীটি আগে থেকেই বিতর্কিত এবং পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের মেয়াদ বাড়ানোর সম্ভাব্যতার জন্য সমালোচিত হয়ে আসছে। নিজের সাংবিধানিক শ্রেষ্ঠত্বের প্রতি অঙ্গীকারের উপর দৃঢ়তা প্রকাশ করে ইমরান খান এই সংশোধনীও গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন সাফ সাফ।

 

আর সর্বশেষ ও তিন নাম্বার শর্তটি ছিলো, ৯ মে’র ঘটনার জন্য ক্ষমা চাওয়া। ২০২৩ সালের ৯ মে সংঘটিত ঘটনার জন্য ইমরান খানকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছিল। কিন্তু, তিনি তা প্রত্যাখ্যান করে বলেছেন, তার অনুতপ্ত হওয়ার কিছু নেই এবং সিসিটিভি ফুটেজ অদৃশ্য করে দেয়ার জন্য উল্টো দায়ী ব্যক্তিদের ক্ষমা চাওয়ার পরামর্শ দেন তিনি।

আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা