; ;
facebook Youtube google+ twitter
×

জিয়াউর রহমান-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন-এস সরফুদ্দিন আহমেদ সান্টু

6:21 pm, June 2, 2025
Spread the love

নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টু। মহান স্বাধীনতার ঘোষক,বহু দলীয় গনতন্ত্রের প্রবক্তা,আধুনিক বাংলাদেশের রুপকার,বিএনপির প্রতিষ্ঠাতা,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-বীর উত্তম এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উজিরপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ব্যাপক আয়োজনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

 

২ জুন সোমবার উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সরদার সিদ্দিকুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এস এম আলাউদ্দিন,এ্যাডভোকেট আসাদুজ্জামান বাদশা,পৌর বিএনপির সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান টুলু,মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক আ ফ ম সামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাহাবুবুর রহমান গোমস্তা, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিলন হাওলাদার, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ ফায়জুল হক রাড়ী,পৌর কৃষক দলের আহবায়ক মোঃ মাছুম বিল্লাহ, উপজেলা মহিলা দলের সভাপতি মোসাঃ পারুল বেগম, পৌর মহিলা দলের সভাপতি মোসাঃ মাকসুদা আক্তার শিল্পী,উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ মনির সরদার, পৌর ছাত্র দলের আহবায়ক মোঃ আলাউদ্দিন বেপারী,বীর মুক্তিযোদ্ধা এম জাকারিয়া, মোতালেব হাওলাদার,আঃ মন্নান হাওলাদার,আয়নাল হক হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। এদিকে এ অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকে বিভিন্ন এলাকার নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলের সামনে জড়ো হতে থাকে একপর্যায়ে জনসমুদ্রে পরিনত হয়।

পরিশেষে উপস্থিত সকলের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। প্রধান অতিথি এস সরফুদ্দিন আহমেদ সান্টু বক্তৃতাকালে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন তিনি।

উজিরপুর, বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা