; ;
facebook Youtube google+ twitter
×

শিকারপুর ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতির জানাজায় নেতাকর্মীদের ঢল

6:23 pm, June 12, 2025
Spread the love

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপতি ও উজিরপুর পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ ও নুর ফার্মেসীর পরিচালক স্বনামধন্য বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাহাবুব কাজী (৪৭) এর জানাজা নামাজে নেতাকর্মীদের ঢল। ১২ জুন বৃহস্পতিবার শিকারপুর ইউনিয়নের মাদার্শী গ্রামে কাজী বাড়ী মরহুমের দাদা বাড়ি সকাল সাড়ে ১০ টায় ও হাসপাতালের সামনে সকাল সাড়ে ১১ টায় নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার এই অকাল মৃত্যুতে উপজেলা জুড়ে শোকের মাতম বইছে। এদিকে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, বরিশাল জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এছাড়া জানাজা নামাজে অংশগ্রহন করেন কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফ মাহমুদ জুয়েল, উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান,সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম আলাউদ্দিন,যুগ্ম আহবায়ক সরদার সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক মোঃ রফিকুল ইসলাম লিটন, মোঃ শাহিন সিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, পৌরসভা বিএনপির সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান টুলু, যুগ্ম আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন আকন, মোঃ হেমায়েত উদ্দিন খলিফা, মোঃ সোহেল হাওলাদার, উজিরপুর উপজেলা যুবদলের আহবায়ক আফম সামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু, সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান প্রিন্স,উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃএমদাদুল কাসেম সেন্টু, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ,বরিশাল বিএম কলেজের বাকসুর সাবেক নাট্র সম্পাদক মোঃ নাসির উদ্দিন, উজিরপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাহাবুবুর রহমান গোমস্তা, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিলন হাওলাদার, সদস্য সচিব মোঃ জুম্মান হোসেন মোতালেব, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ ফায়জুল হক রাড়ী, পৌর কৃষক দলের আহবায়ক মোঃ মাছুম বিল্লাহ, উপজেলা শ্রমিকদল নেতা মোঃ সোলায়মান হোসেন হাইয়ুম খান, মোঃ আতিকুল ইসলাম বিপ্লব, উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ মনির সরদার, সদস্য সচিব মোঃ মুরাদ রনি, পৌর ছাত্র দলের আহবায়ক মোঃ আলাউদ্দিন বেপারী, উজিরপুর উপজেলা জিয়া পরিষদের সভাপতি ও উজিরপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহাদুজ্জামান কমরেড, বিএনপি নেতা মোঃ মামুন সিকদার, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মোঃ নুরুজ্জামান, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ কালাম ফরাজী, পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আরিফ হান্নান আবু,সাধারন সম্পাদক মোঃ ছবুর হাওলাদার,৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নয়ন হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীরা। ১১ জুন বুধবার রাত পৌনে ১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন,(ইন্নালিল্লা………..রাজেউন)। মৃত্যুকালে তিনি পরিবারের লোকজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উজিরপুর, বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা