; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালে মোবাইল ছিনতাইয়ের নাটক সাজিয়ে নারী যাত্রীকে গণধর্ষণ

1:04 pm, September 2, 2023
Spread the love

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের গৌরনদীতে থ্রি-হুইলারের নারী যাত্রীর মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে গণধর্ষণকালে ভিডিও ধারণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন পরিত্যক্ত ঘরে। সেখানে অজ্ঞাত তিন যুবক ওই নারীর ওপর পাশবিক নির্যাতন চালায়।

শুক্রবার দুপুরে নির্যাতনের শিকার নারীকে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন।

ওই নারীর বোনের জামাই বলেন, বৃহস্পতিবার উজিরপুর তার শ্বশুড়বাড়ি থেকে তার বাড়িতে বেড়াতে আসে। এর আগে রাত সাড়ে ৯টার দিকে থ্রি-হুইলারযোগে বরিশাল-ঢাকা মহাসড়কের তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে নামে। সেখানে নামার সাথে সাথে ধর্ষকদের মধ্যে একজন তার হাতে থাকা মোবাইল ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। এটা ছিল তাদের একটা ফাঁদ। সেও তার পেছনে দৌড়াতে থাকে। এক সময় একটি খেতের মধ্যে চলে আসলে সেখানে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা অপর ধর্ষকরা তাকে জোরপূর্বক পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে।

তিনি ‍আরও বলেন, এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করে কাউকে কিছু না বলতে হুমকি দেয়। রাত আড়াইটার দিকে সেখান থেকে বের হয়ে ওই স্কুল সংলগ্ন কালুর দোকানের সামনে গিয়ে কান্না করতে থাকে। এ সময় দোকানের ভেতরে থাকা কালু দোকান খুলে বের হয়ে তার সাথে কথা বলে আমার আত্মীয় জানতে পারে। পরবর্তীতে তাকে (ভগ্নিপতি) বাড়িতে নিয়ে আসেন তিনি।

বোন জামাই জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে ওই নারীকে নিয়ে গৌরনদী মডেল থানায় যান। সেখানে গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সব কিছু বলেন। এরপর নির্যাতনের শিকার তার আত্মীয়কে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মামলা দায়ের করবেন বলে জানান তিনি।

ঘটনার সত্যতা স্বীকার করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এ ঘটনায় মামলা দায়ের হবে। শুক্রবার দুপুরে ওই নারীকে মেডিকেল পরীক্ষার জন্য শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। যারা এর সাথে জড়িত তাদের আটকে অভিযান চলছে

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা