; ;
facebook Youtube google+ twitter
×

বরগুনায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে ঘরে আগুন

1:06 pm, September 3, 2023
Spread the love

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনা সদর উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী মাইন উদ্দিনের বিরুদ্ধে। রোববার ( ৩ সেপ্টেম্বর) বিকেলে অভিযুক্তের স্ত্রী সাজেদা বেগম সদর থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত মাইন উদ্দিন (৫৪) সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের সিংড়াবুনিয়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, রোববার (৩ সেপ্টেম্বর) ভোর রাতে মাইন উদ্দিন ও সাজেদা বেগম দম্পতির ঘরে আগুন লাগে। ঘণ্টাব্যাপী চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। যাতায়াত ব্যবস্থা খারাপ থাকায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এর মধ্যে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।

লিখিত অভিযোগে বলা হয়, ২০ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় সাজেদা ও মাইন উদ্দিনের। বিয়ের পরে অনেক বছর সুখে শান্তিতে বসবাস করেন তারা। কিন্তু কিছুদিন আগে তার কাছে যৌতুক দাবি করেন মাইন উদ্দিন। যৌতুকের টাকা না দেওয়ায় তাকে মারধর করেন।

গত ১ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টায় সাজেদাকে মারধর করেন মাইন উদ্দিন। ঘটনার সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে রক্ষা করেন। ঘটনার বিষয়ে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা আপস মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। পরে নিকটতম আত্মীয় স্বজনদের সঙ্গে আলাপ আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করেন সাজেদা।

সাবেক ইউপি সদস্য মো. ফারুক হাওলাদার বলেন, কিছুদিন ধরে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। একালাবাসী বিষয়টি সমাধান করতে চাইলেও কোনোভাবেই তারা মেনে নিতে পারছিল না। রোববার গভীর রাতে মাইন উদ্দিন স্ত্রীর ওপর অভিমান করে নিজ বসতঘরে আগুন দিয়ে পালিয়ে যায় বলে শুনতে পেরেছি।

ভুক্তভোগী সাজেদা বেগম বলেন, বেশ কিছুদিন আগে থেকে যৌতুকের টাকার দাবিতে আমাকে মারধর করতো আমার স্বামী। গত শনিবার (২ সেপ্টেম্বর) মারধরের শিকার হয়ে আমি আমার বোনের বাড়িতে চলে যাই।

ঠিক এর একদিন পর রোববার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে আমার বসতঘরে আগুন ধরিয়ে দেন স্বামী মাইন উদ্দিন। আমি বাড়িতে না থাকার কারণে ঘরে থাকা সব মালামাল আসবাবপত্র, চাল-ডাল জরুরি কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে আমার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মিজানুর রহমান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা