দুপুর ১:৪৪ ; সোমবার ; ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরগুনায় বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৩
Spread the love

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি। রোববার(৩ সেপ্টেম্বর) সকালে বরগুনা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে মিছিল সহকারে সকলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রধান করে।মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোস্তফা জামাল, সদস্য সচিব রফিকুল ইসলাম টুকু, মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা চিত্তরঞ্জন শীল, বরগুনা পাবলিক পলিসি ফোরামের সভাপতি সাংবাদিক হাসানুর রহমান ঝন্টু, বরগুনা লোক বেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, খেলাঘর জেলা কমিটির সাধারণ সম্পাদক মুশফিক আরিফ, জাহিদুল ইসলাম মেহেদী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার চিকিৎসা এবং যোগাযোগে উন্নয়ন বঞ্চিত বরগুনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন জরুরি হয়ে পড়েছে। বরগুনায় বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহবায়ক মোস্তফা জামান বলেন, একটি বিশ্ববিদ্যালয় এখনো ভালো কিছু নেতৃত্ব দিতে পারে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রয়েছে তারই ধারাবাহিকতায় বরগুনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন প্রত্যাশা করছি।

স্মারকলিপি গ্রহণ জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বরগুনাবাসীর প্রতি আলাদা দৃষ্টি রয়েছে। আর আপনাদের দাবীর যুক্তিকতা রয়েছে। স্মারকলিপি দ্রুত প্রধানমন্ত্রী বরাবর পৌঁছে দেয়া হবে বলে জেলা প্রশাসক আশ্বস্ত করেন।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম