রাত ১২:২৪ ; বৃহস্পতিবার ; ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

রাজাপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা ছাত্রদল নেতার পদ স্থগিত

১:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৩
Spread the love

নিজস্ব প্রতিবেদক ।। ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. রফিক মৃধা’র বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। জেলা সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. তরিকুল ইসলাম তারেক।

গত ২ সেপ্টেম্বর শনিবার দপ্তর সম্পাদক তারেক স্বক্ষরিত স্থগিতাদেশ প্রদান পত্রে উল্লেখ করা হয়েছে, ‘ঝালকাঠি জেলা ছাত্রদলের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের দায়িত্বশীল পদে থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলামের সাংগঠনিক পদ স্থগিত করা হলো। রফিক মৃধার বিরুদ্ধে কেনো স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ১ (এক) কার্যদিবসের মধ্যে ছাত্রদলের জেলা কার্যালয়ে উপস্থিত হয়ে সভাপতি ও সাধারণ সম্পাদককে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয় একই পত্রে।

ছাত্রদলের নেতাকর্মীরা জানান, ‘২৯ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা ৭টার কিছু পরে রাজাপুর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে ছাত্রদল রাজাপুর উপজেলা শাখার আহ্বায়ক আল ইমরান কিরন এর উপর একই কমিটির সদস্য সচিব রফিক মৃধার নেতৃত্বে হামলা করা হয়। এতে গুরুতর আহত হয় আল ইমরান কিরন। রাতেই চিকিৎসার জন্য রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় আহত কিরনকে।

ঝালকাঠী
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম