; ;
facebook Youtube google+ twitter
×

আমরা সম্মান ও মর্যাদা নিয়ে বাঁচতে চাই : পরিকল্পনামন্ত্রী

6:42 pm, September 6, 2023
Spread the love

পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ আব্দুল মান্নান বলেছেন, ‌‘শেখ হাসিনা পদ্মা সেতু বানিয়েছেন, আমরা পারি নাই। শেখ হাসিনা ট্যানেল বানিয়েছেন, আমরা পারি নাই। নিজে না পেরে কাউকে অহেতুক দোষারূপের সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ব্যক্তিগত ঈর্ষা থেকে দেশের উন্নয়ন নষ্ট করা যাবে না।

অন্যরা যা পারবেন, শেখ হাসিনা তার চেয়ে বেটার পারবেন। কারণ, তার অভিজ্ঞতা আছে। দেশের জন্য দায়বদ্ধতা আছে। তাই আগামী দিনে শেখ হাসিনাকে কাজ করার সুযোগ দিতে হবে।

যাদের ভিন্নমত আছে তারা আমাদের মধ্যে এসে, জনগণের মধ্যে এসে কথা বলেন। সমস্যা সমাধানের জন্য ওয়াশিংটনে নয়, লন্ডনে নয়। ওখানে আছে আমাদের বন্ধু, তারা আমাদের পরিচালনা করেন না। আমরা তাদের খাই না।

অতীতে তারা আমাদের খেয়েছে অনেক। আমরা চাই আমাদের সম্মান ও মর্যাদা নিয়ে যেন বাঁচতে পারি।

বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ময়মনসিংহ গীতিকা প্রকাশনার শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আমরা চুক্তি করে স্বাধীনতা আনিনি। ব্রিটিশদের সঙ্গে চুক্তি করে স্বাধীনতা এনেছে ভারত ও পাকিস্তান।

আমরা রক্ত দিয়ে, সংগ্রাম করে, প্রাণ দিয়ে, সম্ভ্রম দিয়ে স্বাধীনতা এনেছি। আমাদের স্বাধীনতার মূল্য অনেক বেশি। তা নতুন প্রজন্মকে জানতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য আমরা একজন সাহসী নেতা পেয়েছি। পিতার মতো সাহসী, জেদি, দৃঢ়চেতা একজন নেতা। তিনি কাউকে ভয় পান না। ভয় পান দেশের জনগণকে। যারা দেশের মালিক তাদের তিনি ভয় পান।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। উদ্বোধনকালে তিনি বলেন, যে জাতির সংস্কৃতি নেই, সে জাতি পৃথিবীতে মাথা তুলে দাঁড়াতে পারে না। যে জাতি তার ভাষাকে সম্মান দিতে জানে না, সে জাতি তার জাতিসত্তাই গড়ে তুলতে পারে না। বাঙালি সেই জাতি, বঙ্গবন্ধুর তৈরি করা সে রাষ্ট্র, যে রাষ্ট্র তার ভাষাকে সম্মান দিয়েছে, যে রাষ্ট্র তার সংস্কৃতিকে বিকশিত করেছে।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আব্দুস সামাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সভাপতি মু. আ. লতিফ।

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা