; ;
facebook Youtube google+ twitter
×

আওয়ামী লীগ ছাড়া এদেশে উন্নয়ন সম্ভব না : সাদিক আব্দুল্লাহ

12:32 pm, September 9, 2023
Spread the love

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের কারনে বরিশাল সহ দক্ষিণাঞ্চলে উন্নয়ন হয়েছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে, কারন আওয়ামী লীগ ছাড়া এদেশে উন্নয়ন সম্ভব না।

শনিবার বিকেলে নগর ভবনের সামনে বরিশাল সদর উপজেলা যুবলীগের কর্ম সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বদিউল আলম বদি।

এসময় মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন বীর বিক্রম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মোহাম্মাদ ইউনুস, বিসির প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, রফিকুল ইসলাম খোকন, জেলা যুবলীগের সভাপতি জাকির হোসেন সহ কেন্দ্রীয় ও স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

দীর্ঘ বছর পরে অনুষ্ঠিত হওয়া এই কর্মী সভায় সদর উপজেলার দশ ইউনিয়নের কয়েকশত যুবলীগের নেতাকর্মীরা অংশ নেয়।

বরিশাল, রাজনীতি
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা