; ;
facebook Youtube google+ twitter
×

মির্জাগঞ্জে আগুন, কোটি টাকার ক্ষতির আশঙ্কা

1:02 pm, September 9, 2023
Spread the love

নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর মির্জাগঞ্জের মহিষকাটা বাজারে মহাসড়কের পাশের সারিবদ্ধ তিনটি দোকান ঘর ও তিনটি বসতঘরে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শুক্রবার রাত সাড়ে ১০টার সময়ে উপজেলার মহিষকাটা বাজারের বিসমিল্লাহ মটর ও পার্সের দোকান থেকে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শনিবার মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা: সাইয়েমা হাসান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোহাম্মদ আবু বকর সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন।

এর আগে আমড়াগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ টি এম মো: মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে এই তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ বাজারের উত্তর দিকে বিসমিল্লাহ মটর ও পার্সের দোকান থেকে আগুনের উৎপত্তি হতে দেখতে পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে তাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বিসমিল্লাহ মটর ও পার্সের দোকান, ফার্নিচারের দোকান ও ইলেকট্রনিকের দোকান এবং নসু মৃধা, আনসার ব্যাপারী ও শামিমের বসতঘর আগুনে পুড়ে ছাই হয় এবং আরো কিছু দোকান ক্ষতিগ্রস্তসহ প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মো: মনিরুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে মহিষকাটা বাজারে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিসমিল্লাহ মটর ও পার্সের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

আমড়াগাছিয়া ইউনিয়ন আওয়ামী যুগ্ম সম্পাদক ও মহিষকাটা বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো: জলিল ব্যাপারী জানান, ক্ষতিগ্রস্ত দোকানগুলো উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনও স্যার, ইউপি চেয়ারম্যান পরিদর্শন করেছেন। কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করছেন।

উপজেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

পটুয়াখালী, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা