; ;
facebook Youtube google+ twitter
×

লালমোহনে শিক্ষা অফিসের হিসাব সহকারীর বাসায় দূর্ধষ চুরি সংঘটিত

12:33 pm, September 11, 2023
Spread the love

লালমোহন প্রতিনিধি ॥ লালমোহনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী মো. রিয়াজ উদ্দিনের বাসায় দুর্ধর্ষ চুরি হয়েছে। রবিবার রাত ৮টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের দালাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওইসময় রিয়াজ উদ্দিনের বাসা খালি ছিল। ঘটনার সময় ধাওয়া করে বাড়ির সামনের পুকুর থেকে চক্রের এক সদস্যকে আটক করেছে স্থানীয়রা। সে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া থানার গৌরিপুর ইউনিয়নের পইকখালি গ্রামের আব্দুল মোতালেব চৌকিদারের ছেলে আলামিন। ভাণ্ডারিয়ার পইকখালি গ্রামের আরো দুই সহযোগী মিরাজ ও ইব্রাহিম পালিয়ে যায়।

প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী মো. রিয়াজ উদ্দিন জানান, তার স্ত্রী বাবার বাড়িতে গিয়েছিল। তিনিও বাসার বাইরে ছিলেন। এই সুযোগে বাসার গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ৩টি রুমের আলমিরা, ড্রয়ার ভেঙ্গে নগদ ১লক্ষ ২০ হাজার টাকা ও ৮ভড়ি স্বর্ণালংকার নিয়ে যায়। এসময় তাদের এক সদস্যকে রাস্তায় পাহারা দেওয়া অবস্থায় সন্দেহ হয় স্থানীয়দের। পরে তাকে ধাওয়া করলে সে পুকুরে ঝাঁপ দেয়। পুকুর থেকে আলামিন নামে এই সদস্যকে আটক করে লালমোহন থানা পুলিশের হাতে তুলে দেয়।

লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান, আটক আলামিনের বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানায় ২০১৪ সালে চুরির মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, দুইদিন আগে তারা ৩জন মিরাজের শ্বশুর বাড়ি তজুমদ্দিন আসে। সেখান থেকে রবিবার সন্ধ্যার দিকে লালমোহন প্রবেশ করে এ ঘটনা ঘটায়। তাদের বিরুদ্ধে চুরির চেষ্টার মামলা হবে।

ভোলা
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা