; ;
facebook Youtube google+ twitter
×

বাইডেন-হাসিনার সেলফি নিয়ে যা বললেন দুলু

3:33 pm, September 11, 2023
Spread the love

সাবেক মন্ত্রী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাইডেন-হাসিনার সেলফিতে মানুষকে বোকা বানানো যাবে না। এ সেলফি আওয়ামী লীগ সরকারের দেউলিয়াপনা ছাড়া আর কিছুই না।

তিনি বলেন, আগামী ১৭ সেপ্টেম্বর ১ দফা দাবিতে বগুড়া থেকে রাজশাহী রোডমার্চ কর্মসূচি পালন করা হবে। উত্তরাঞ্চলে এ রোডমার্চ কর্মসূচিই শেষ কর্মসূচি। এই কর্মসূচিতে হাসিনার পতন হবে। বাংলাদেশের মানুষ ১৫ বছরের দুঃশাসন থেকে মুক্তি পাবে।

সোমবার দুপুরে বগুড়া শহরের টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত ১৭ সেপ্টেম্বর রাজশাহী বিভাগীয় রোড মার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। সেই নির্বাচনে দেশের সর্বস্তরের জনগণ ভোটে অংশগ্রহণ করবেন। এই নির্বাচনে আওয়ামী লীগের কারচুপি বা ভোট ডাকাতির কোনো সুযোগ থাকবে না। শেখ হাসিনার অধীনে দেশে আর কোনো সংসদ নির্বাচন হবে না। এই সরকারের অধীনে কোনো সংসদ নির্বাচনে বিএনপিসহ অন্য কোনো বিরোধীদল অংশ নেবে না। আওয়ামী লীগ দেশে আর কখনো একদলীয় কোনো নির্বাচন করার অপচেষ্টা করলে দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিএনপি নেতাকর্মীরা তাদের সেই অপচেষ্টা রুখে দেবে।

কেন্দ্রীয় যুবদল সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন- বিএনপি রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জেলানী, ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল, যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক নয়ন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাসহ পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট জেলা বিএনপির নেতারা।

প্রস্তুতি সভায় জানানো হয়, বগুড়া সদরের এরুলিয়া স্কুল থেকে রোড মার্চ শুরু হয়ে দুপচাঁচিয়া, সান্তাহার ও নওগাঁ বাইপাস মহাসড়কে সমাবেশ করা হবে। এসব সমাবেশে হাজার হাজার নেতাকর্মীকে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়।

অনলাইন ডেস্ক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা