; ;
facebook Youtube google+ twitter
×

সাংবাদিক সমাবেশে গণমাধ্যমবিরোধী কালাকানুন বাতিল দাবি

4:38 pm, September 11, 2023
Spread the love

অবিলম্বে গণমাধ্যমবিরোধী কালাকানুন বাতিল ও কারাবন্দি সাংবাদিকদের মুক্তি দাবি করেছেন সাংবাদিক নেতারা।

সাইবার নিরাপত্তা আইন প্রত্যাখ্যান করে তারা বলেন, পুলিশের সিপাহী দিয়ে সাংবাদিকদের কোমরে রশি বাঁধার আইন বলবৎ রেখে গণমাধ্যমের স্বাধীনতা ফিরে আসবে না।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের (একাংশ) উদ্যোগে বিক্ষোভ সমাবেশে তারা এ কথা বলেন।

সংগঠনের সহ-সভাপতি রাশেদুল হকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাঈদ খানের সঞ্চালনায় সমাবেশে বিএফইউজের (একাংশ) সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, ডিইউজের সাবেক সভাপতি কাদের গনি চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক খুরশীদ আলম, কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি একেএম মহসিন, বিএফইউজের নির্বাহী সদস্য আবু বকর, জাকির হোসেন, ডিইউজের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রফিক লিটন, দপ্তর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ প্রমুখ বক্তব্য দেন।

রুহুল আমিন গাজী বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হলে এই সরকারের পতন ঘটাতে হবে।

কাদের গনি চৌধুরী বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে না। সাংবাদিকদের ওপর নির্যাতন বন্ধ হবে না। তাই জনগণের একটাই দাবি-শেখ হাসিনার পদত্যাগ।

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা