; ;
facebook Youtube google+ twitter
×

তালতলীতে কাঁচা সড়কে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ

1:16 pm, September 17, 2023
Spread the love

আমতলী প্রতিনিধি : বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমাখোলা গ্রামের প্রায় দুই কিলোমিটার কাঁচা সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানিয়েছে স্থানীয় গ্রামবাসী। আজ শনিবার সকালে তারা কাঁচা সড়কটি দ্রুত পাকাকরণের দাবিতে এই অভিনব প্রতিবাদ করে।

স্থানীয়রা জানায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা গ্রামটিতে রয়েছে প্রায় আড়াই হাজার মানুষের বসবাস। এ ছাড়া এই গ্রামটিতে রয়েছে ডক্টর এ কে এম মজুমদার সরকারি প্রাথমিক বিদ্যালয়।

গ্রামের দুই কিলোমিটার কাঁচা সড়ক দিয়ে প্রতিদিন তালতলী উপজেলা শহরসহ দেশের বিভিন্ন এলাকার মানুষ চলাচল করে। বর্ষা মৌসুমে সড়কটি কাদায় পরিপূর্ণ হয়ে যাওয়ায় সড়কটি দিয়ে চলাচল দায় হয়ে পড়ে।

স্থানীয় ষাটোর্ধ্ব আলেয়া বেগম বলেন, ‘এই রাস্তায় এত কাদা মোর বাহের বষ্যেও দেহি নাই। বৃষ্টি হইলেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হইয়া যায়।

ডক্টর এ কে এম মজুমদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাসেল বলে, ‘বৃষ্টির দিন এই রাস্তা দিয়া মোরা স্কুলে যাইতে পারি না। কাদায় জামা-কাপর নষ্ট অইয়া যায়।’ মীম নামের আরেক শিক্ষার্থী বলে, ‘বৃষ্টি অইলে মোরা আর স্কুলে যাইতে পারি না।’

ডক্টর এ কে এম মজুমদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, ‘=বৃষ্টির দিনে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে আসতে পারে না।
এলেও তাদের কাপড়চোপড় কাদায় নষ্ট হয়ে যায়।

সোনাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস ফরাজী বলেন, সড়কটি পাকাকরণের জন্য উপজেলা পরিষদের উন্নয়ন সভায় আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা