; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালে দুই ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

5:07 pm, September 18, 2023
Spread the love

পৃথক দুটি ধর্ষণ মামলায় দুইজন ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক। পাশাপাশি দুই আসামিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় দুই আসামি এজলাসে উপস্থিত ছিলেন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ ইয়ারব হোসেন এ রায় ঘোষণা করেছেন।

দণ্ডিতরা হলো, জেলার আগৈলঝাড়া উপজেলার আহুতী বাটরা গ্রামের সুবীর হালদারের ছেলে রজত হালদার (৩৬) ও উজিরপুর উপজেলার কচুয়া গ্রামের মৃত আরজ আলী বালীর ছেলে আবুল হোসেন বালী (৪৫)।

পৃথক দুই মামলার বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির জানান, ২০১২ সালের ৫ জুন আহুতী বাটরা গ্রামের বাড়ির পাশের ধানক্ষেতে গরু চরাতে যায় ১১ বছর বয়সের এক শিশু কন্যা।

এসময় ক্ষেতের পাশে থাকা রজত হালদার শিশুটির মুখ চেঁপে ধরে পাশের পাটক্ষেতে নিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ওই ঘটনায় শিশুর বাবা বাদী হয় আগৈলঝাড়া থানায় মামলা করেন।

থানার এসআই ইদ্রিস আলী ২০১২ সালর ৪ আগস্ট রজত হালদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট প্রদান করে। বিচারক সাতজনের স্বাক্ষ্য নিয়ে সোমবার উল্লিখিত রায় ঘোষণা করেছেন।

অপরদিকে ২০১৩ সালের ৯ এপ্রিল উজিরপুরে এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণ করে আবুল হোসেন বালী। খাবারের প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশুকে দোকানের পিছনে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে সে।

ওই ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। থানার এসআই হুমাউন কবির একই বছরের ২৩ জুন আদালতে চার্জশীট দাখিলের পর বিচারক চারজনের স্বাক্ষ্য নিয়ে সোমবার রায় ঘোষনা করেছেন।

 

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা