রাত ১১:১২ ; সোমবার ; ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে বিতর্ক শিখল ৫০০ শিক্ষার্থী

৫:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৩
Spread the love

বরিশালে বিতর্ক শিখল বিভিন্ন স্কুল-কলেজের ৫০০ শিক্ষার্থী। জেলা শিল্পকলা একাডেমিতে শুক্রবার দিনভর অনুষ্ঠিত বিতর্ক ও ক্যারিয়ার বিষয়ক কর্মশালায় এই প্রশিক্ষণ দেয়া হয়।

বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (বিইউডিএস) আয়োজিত প্রশিক্ষণে ষষ্ঠ থেকে ১০ম শ্রেণির ৩০০ এবং অনার্স পড়ুয়া ২০০ শিক্ষার্থী অংশ নেন। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিরা।এ সময় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি প্রফেসর ড. মো: ছাদেকুল আরেফিন, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মাদ বদরুজ্জামান ভূঁইয়া, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. খোরশেদ আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সুপ্রভাত হালদার, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক জ্যোতির্ময় বিশ্বাস, বিইউডিএসর চিফ মডারেটর মোহাম্মাদ তানভীর কায়ছার, মডারেটর বঙ্কিমচন্দ্র সরকার এবং সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানের কী-নোট স্পিকার ছিলেন টেন মিনিট স্কুলের কনসালটেন্ট এবং পাবলিক স্পিকার সাকিব বিন রশিদ। বিইউডিএসর সভাপতি মাসুম ব্যাপারির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাদাত সঞ্চালনায় কর্মসূচি হয়েছে।

বক্তারা বলেন, বিতর্কের মাধ্যমে উচ্চারণ, শব্দশৈলী, বাক্যশৈলী ও আচরণের পরিচ্ছন্নতা চর্চা হয়। তথ্যনির্ভর আলোচনার মাধ্যমে জ্ঞান বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীরা যুক্তিবাদী হতে শেখে। এছাড়া অন্যের মতামতকে প্রাধান্য দেয়া, বিনয় ও ভালো শ্রোতা তৈরি করে বিতর্ক। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কর্মজীবনে নিজেকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সম্ভব। তাই দক্ষ জনশক্তি তৈরিতে এই শিক্ষাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

 

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম