; ;
facebook Youtube google+ twitter
×

যুদ্ধের নিয়ম মানছে না ইসরাইল

10:58 pm, October 12, 2023
Spread the love

যুদ্ধের নিয়ম মানছে না ইসরাইল। বললেন, আন্তর্জাতিক মানবিক আইন বিশেষজ্ঞ ও নয়াদিল্লির সাউথ এশিয়ান ইউনিভার্সিটির অধ্যাপক শ্রীনিবাস বুরা।

ইসরাইলের পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে বর্ণনা করেছেন।

বৃহস্পতিবার আলজাজিরার এক সাক্ষাৎকারে বুরা বলেন, ‘আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধের নিয়ম অনুসরণ করতে হবে। যুদ্ধ অবশ্যই যোদ্ধাদের মধ্যে থাকতে হবে। এটি যুদ্ধের প্রথম নিয়ম। কিন্তু ইসরাইল তা করছে না। ইসরাইল যেভাবে বেসামরিক লোকদের শাস্তি দিচ্ছে, তা স্পষ্টতই বেআইনি।’

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি অবরোধকে কেন্দ্র করে এ কথা বলেন।

শনিবার ফিলিস্তিনি মুক্তিকামী বাহিনী হামাস ইসরাইলে আশ্চর্যজনকভাবে হামলা শুরু করে। ইসরাইল হামলার প্রতিশোধ হিসাবে সোমবার গাজা উপত্যকায় সম্পূর্ণ অবরোধ ঘোষণা করে। যার কৌশলের অংশ হিসাবে গাজা উপত্যকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় এবং খাদ্য ও জ্বালানি প্রবেশেও বাধা দেয়।

মঙ্গলবার মিসরও গাজায় তার ক্রসিং বন্ধ করে দেয়। ছিটমহলের একমাত্র পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎও ফুরিয়ে যাওয়ার ফলে অন্ধকারে ডুবে যায় পুরো গাজা।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কাইলা ঘোষণা করেছেন, এ সংকট হাসপাতালগুলোর বিপর্যয়কর পরিস্থিতিকে আরও বাড়িয়ে তুলবে। গাজার আল-ওয়াফা হাসপাতালের মেডিকেল ডিরেক্টর হাসান খালাফ বলেছেন, অবরুদ্ধ ছিটমহলের হাসপাতালগুলো ইতোমধ্যেই ইসরাইলি বোমা হামলার শিকার হয়েছে।

আরও বলেন, গাজা উপত্যকায় বর্তমানে ১০০ নবজাতক বিদ্যুৎচালিত চিকিৎসা সরঞ্জামের ওপর নির্ভরশীল ছিল। তারা বাঁচতে পারেনি। কারণ তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে বিদ্যুতের ওপর নির্ভর করত।’

খালাফ বলেন, গাজায় বেঁচে থাকার জন্য ডায়ালাইসিস মেশিনের ওপর নির্ভর করে প্রায় এক হাজার ১০০ রোগী। ইসরাইলি অবরোধ একটি গণহত্যা।

মঙ্গলবার, জাতিসংঘের মানবাধিকার বিভাগের হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, গাজা উপত্যকায় খাদ্য, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য সরবরাহে ইসরাইলের এ নীতি আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ।

এমনকি ইউরোপীয় ইউনিয়নও গাজায় সম্পূর্ণ অবরোধের সমালোচনা করেছে। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল বলেছেন, ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা