দুপুর ১:১২ ; সোমবার ; ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

শিপ বিল্ডিং শিল্পে সহযোগিতা করতে পারে নেদারল্যান্ড

১১:২৯ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৩
Spread the love

বাংলাদেশে জাহাজ নির্মাণ ও জাহাজ পুনর্ব্যবহারযোগ্য খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে জ্ঞান এবং প্রযুক্তির প্রয়োজন। সে ক্ষেত্রে নেদারল্যান্ডস বাংলাদেশকে সহযোগিতা করতে পারে।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বৃহস্পতিবার ‘মেরিটাইম ফিউচার ইজ নাউ : দ্য নেদারল্যান্ডস অ্যাপ্রোচ টু নিউ অপরচুনিটিস’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন। বাংলাদেশস্থ নেদারল্যান্ডস দূতাবাস সেমিনারের আয়োজন করে।

জাহাজ নির্মাণ, জাহাজ পুনর্ব্যবহার, অফশোর অয়েল অ্যান্ড গ্যাস সাপোর্ট, শিপিং, লজিস্টিক অ্যান্ড পোর্ট, ফিশিং ভেসেল অ্যান্ড ফিশারিবিষয়ক তিন দিনব্যাপী প্রদর্শনীর পাশাপাশি এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল। এতে স্বাগত বক্তৃতা করেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন।

নেদারল্যান্ডস দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স থিজ ওয়াউডস্ট্রা বাংলাদেশে মেরিন সেক্টরে নেদারল্যান্ডসের কর্মকাণ্ডের ওপর পর্যালোচনা এবং প্রদর্শনীতে অংশগ্রহণকারী ডাচ কোম্পানি ও সংস্থার পরিচিতি তুলে ধরেন।

নৌপরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম ‘ফিউচার মেরিটাইম অ্যান্ড শিপিং রিকয়ারম্যান্টস ইন বাংলাদেশে’ শীর্ষক এবং ‘দ্য মেরিটিম ফিউচার ইজ নাউ : সাসটেইনেবল সলিউশনস ফ্রম দ্য নেদারল্যান্ডস’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন এভার্ট ডেন ব্রোয়েক। সেমিনারে আলোচক ছিলেন ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও নাসের এজাজ বিজয়।

এর আগে নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড আয়োজিত ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিন অ্যান্ড অফশোর এক্সপো ২০২৩’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেন।

 

অর্থনীতি
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!