; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালের সেই মাদক সম্রাট রাসেল মেম্বর এবার ইয়াবার বড় চালানসহ গ্রেপ্তার

6:33 pm, October 13, 2023
Spread the love

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালের আলোচিত মাদক সম্রাট রাসেল হাওলাদার ওরফে রাসেল মেম্বরকে এবার ইয়াবার বড় একটি চালান এবং বেশকিছু ধারালো অস্ত্রসহ ধরতে সক্ষম হয়েছে পুলিশ। সংশ্লিষ্ট কাউনিয়া থানা পুলিশের ওসি মো. আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার রাতে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়াস্থ রাসেলের বাড়িতে হানা দেন। এবং সেখানে তল্লাশি অভিযান চালিয়ে স্থানীয় আট নম্বর ওয়ার্ড মেম্বর রাসেলকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানায়, আলোচ্চ্য মাদক বিক্রেতা রাসেলের পুরো পরিবার মাদকবিক্রিতে সম্পৃক্ত। বিশেষ করে তার স্ত্রী এতে বেশ পটু। মাদকসহ বিভিন্ন ঘটনাবলীতে তাদের বিরুদ্ধে অন্তত ১২টির বেশি মামলা রয়েছে। সর্বশেষ তাকে বৃহস্পতিবার রাতে বড় একটি ইয়াবার চালানসহ গ্রেপ্তার করা হলো।

কাউনিয়া থানা পুলিশ জানায়, স্থানীয় শতাধিক কিশোর-যুবকের সহযোগিতায় রাসেল চরবাড়িয়া ইউনিয়নের গাজীর খেয়াঘাট গুচ্ছগ্রাম এলাকাকে ‘ইয়াবার হাট’ বানিয়ে ফেলেছিল। একজন জনপ্রতিনিধির এমন অনৈতিক বাণিজ্যে স্থানীয় সচেতনমহল সংক্ষুব্ধ থাকলে রাসেলের প্রভাবের কারণে কেউ এতদিন মুখ খোলেনি। আবার কেউ কেউ প্রতিবাদ করার সাহস দেখালেও রাসেলের হুমকি-ধামকি এবং ইজ্জত হারানোর ভয়ে সামনে অগ্রসর হয়নি। ফলে রাসেল সাঙ্গপাঙ্গ নিয়ে পুরো চরবাড়িয়াতে মাদকের ডিলার খুলে বসে এবং এর বিষ কিশোর-যুবকদের মধ্যে ছড়িয়ে দেয়।

পুলিশ জানায়, চলতি বছরের ১ জুন রাসেলের সহযোগী শাওনকে তালতলী ব্রিজ এলাকা থেকে ২০০ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এবং সে স্বীকার করে এই ইয়াবা রাসেলের, সে শুধু বিক্রিতে সহযোগিতা করছে। পুলিশ ওই মামলায় শাওনের পাশাপাশি রাসেলকে অভিযুক্ত করে এবং গ্রেপ্তারে উদ্যোগ নেয়। কিন্তু ধুরন্ধর রাসেল আগাম এই খবর কোন এক মাধ্যম জানতে পেরে আত্মগোপনে নিরাপদ স্থান বেঁচে নেয়। ফলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে না পারলেও তোকে তোকে ছিল, কখন বাগে পাওয়া যায়। তবে মাঝে মধ্যে তার বাসায় কাউনিয়া থানা পুলিশ হানা দিতো।

নাম প্রকাশ না করার শর্তে গুচ্ছগ্রাম এলাকার কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, ১০ বছরের বেশি সময় ধরে সবাইকে ম্যানেজ করে সহযোগীদের দিয়ে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে রাসেল মেম্বার। তার সহযোগী হয়ে কাজ করছেন চরবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাওন ব্যাপারী, আলামিন মোল্লা, বাবু ওরফে ল্যাপটপ বাবু, রুবেল সরদার এবং ৮ নম্বর ওয়ার্ডের সালাম চৌকিদার, মামুন ফকির, সাইমুদ্দিন, হারেজ গাজী, আইয়ুব আলী ও সাইফুল সরদারসহ অর্ধশতাধিক যুবক। এ ছাড়া ব্যবসা পরিচালনার জন্য মেম্বারের রয়েছে দুটি ট্রলার ও একটি পিকআপ। সহযোগীদের কেউ গ্রেপ্তার হলে এলাকা ছেড়ে পালিয়ে যান রাসেল মেম্বার, পরে পরিস্থিতি শান্ত হলে গোপনে এলাকায় ফেরেন। তার অনুপস্থিতিতে ব্যবসা পরিচালনা করেন স্ত্রী শিরিন বেগম। তাদের কাছে কক্সবাজার থেকে ইয়াবার চালান আসে।

কাউনিয়া থানা পুলিশের ওসি মো. আসাদুজ্জামান জানান, রাসেল মেম্বরকে ধরতে পুলিশ অনেকদিন আগে থেকেই তৎপরতা চালাচ্ছে। কিন্তু চতুর রাসেলকে বাগে পাওয়া না গেলেও সুবর্ণ একটি সুযোগ আসে বৃহস্পতিবার রাতে।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই এনামুল হক, গবিন্দ সাহা, শামসুল আলম এবং এএসআই কামরুল ইসলামকে নিয়ে গতকাল বৃহস্পতিবার গাজীর খেয়াঘাট এলাকায় রাসেলের বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে আড়াই হাজারের বেশি ইয়াবা এবং অন্তত ৫টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এই ঘটনায় রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে দুটি মামলার প্রস্তুতি চলছে এবং সকল প্রক্রিয়া শেষে তাকে আজ শুক্রবার আদালতে প্রেরণ করা হবে, জানান ওসি।

বরিশাল, বরিশাল বিভাগ, শিরোনাম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা