বিকাল ৫:৪৫ ; বুধবার ; ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

পিরোজপুরে চালককে হত্যা করে ছিনতাই অটোরিকশাটি ৮ হাজারে বিক্রি

৭:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৩
Spread the love

স্টাফ রির্পোটার ॥ মাত্র আট হাজার টাকায় বিক্রি করা হয়েছে চালককে হত্যা করে ছিনতাই করা একটি অটোরিকশা। পূর্বপরিচিত তিন কিশোরই পরিকল্পিতভাবে এ কাণ্ড করে বলে জানিয়েছে পুলিশ। আসামিদের গ্রেপ্তারের পর অনিক হত্যা রহস্য উন্মোচনের দাবি করে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান এসব তথ্য জানান।

জানা গেছে, মঙ্গলবার (১০ অক্টোবর) পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ঝনঝনিয়া এলাকা থেকে অটোরিকশাচালক ফেরদৌস শেখ অনিক (১৩) নামের এক কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ।

লাশ উদ্ধারের পরপরই প্রাথমিকভাবে ধারণা করা হয় তার অটোরিকশাটি ছিনতাই করার জন্যই অনিককে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় ওই দিনই নিহতের মা লাকি বেগম বাদি হয়ে পিরোজপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করে। পরে জড়িতদের আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান শুরু করা হয়।

অভিযানে ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হত্যাকারীদের শনাক্ত করতে সক্ষম হয়। পরে পিরোজপুর, বাগেরহাট ও ঢাকায় অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের দেওয়া তথ্যে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত দুজনের বয়স ১৭ বছর, অপরজনের ১৪। আরেকজন বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের মহিষপুড়া এলাকার মেহের চাঁন হাওলাদার (২৩)।

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান জানান, পরিকল্পনা অনুযায়ী ওই তিনজন কিশোর অনিকের রিকশায় ওঠে এবং শহরের বিভিন্ন স্থানে ঘোরে। পরে সোমবার সন্ধ্যার কিছু সময় পরে সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ঝনঝনিয়া এলাকায় গিয়ে পিরোজপুর-নাজিরপুর-ঢাকা সড়কের পাশের একটি সড়কে নিয়ে অনিকে গলা চেপে হত্যা করে রিকশাটি নিয়ে পালিয়ে যায়।

বাগেরহাটের হোগলাপাশা ইউনিয়নের মহিষপুড়া এলাকার পুরাতন মালামাল ক্রয়কারী মেহের চাঁন হাওলাদারের কাছে আট হাজার টাকায় রিকশাটি বিক্রি করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান আরও জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। আসামিরা তাদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!